হিংসাত্মক ও অশালীন কনটেন্ট

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
আমরা বুঝতে পারি যে অশালীন ও হিংসাত্মক ছবি নিয়ে মানুষের সংবেদনশীলতা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এইরকম কনটেন্ট থেকে ইউজারদের রক্ষা করতে, আমরা বেশিরভাগ অশালীন কনটেন্ট সরিয়ে দিই এবং অন্যান্য ধরনের কনটেন্টে সতর্কতা লেবেল যোগ করি, যাতে লোকেরা ক্লিক করার আগে জানতে পারেন যে এতে সংবেদনশীল কনটেন্ট থাকতে পারে। অল্পবয়সী ইউজারদের জন্য উপযুক্ত নয় বা বয়স উপযোগী নয়, এমন কনটেন্ট তাদেরকে দেখা থেকে আমরা সীমিত করি। এর পিছনে প্রধান উদ্দেশ্য হলো ইউজারদের জন্য যথাযথ অভিজ্ঞতা প্রদান করা এবং এই বিষয়েও খেয়াল রাখা যাতে তারা স্বাধীনভাবে নিজেদের প্রকাশ করতে পারেন।
আমরা জানি যে ইউজাররা হয়তো মানবাধিকার লঙ্ঘন বা সশস্ত্র দ্বন্দ্বের মতো বিষয়ে আলোকপাত করতে বা ধিক্কার জানাতে, এই রকম কনটেন্ট শেয়ার করতে পারেন। এই প্রেক্ষিতে যখন কোনো কনটেন্ট শেয়ার করা হয়, আমাদের নীতি তা বিবেচনা করে এবং সেই অনুযায়ী আলোচনা ও সচেতনতা বাড়ানোর সুযোগ তৈরি করে দেয়।
পেইড বিজ্ঞাপনের ক্ষেত্রে, আমরা অতিরিক্ত সুরক্ষা দিই। যেমন, সংবেদনশীল হিসাবে বিবেচিত কনটেন্ট দিয়ে বিজ্ঞাপন চালানো যাবে না। এছাড়াও, বিজ্ঞাপনে বেদনাদায়ক, রোমহর্ষক বা চাঞ্চল্যকর ছবি ও ভিডিও থাকলে, আমরা তা নিষিদ্ধ করে থাকি। আরও তথ্যের জন্য, আমাদের বিজ্ঞাপনের স্ট্যান্ডার্ড পড়ুন।
যা পোস্ট করবেন না:
লোকেদের ছবি
জীবিত বা মৃত লোকেদের ভিডিও, যা চিকিৎসাধীন নয় এমন অবস্থার নিম্নলিখিত বর্ণনা দিচ্ছে:
  • শরীর থেকে অঙ্গ বাদ দেওয়া।
  • নাড়িভুঁড়ি দেখা যাচ্ছে, যেমন, জীবিত বা মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ, হাড় বা মাংসপেশী;
  • জ্বলন্ত বা অগ্নিদগ্ধ লোক; বা
  • গলা কাটা।
মৃত্যুদণ্ডের লাইভ স্ট্রিম।
দুঃখজনক মন্তব্য
দুঃখজনক মন্তব্য হলো ব্যাখ্যামূলক – যেমন ক্যাপশন বা কমেন্ট – লোকজন বা জীবজন্তুর দুর্ভোগ বা অপমান থেকে আনন্দ বা উপভোগের মুহূর্ত প্রকাশ করা।
আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দিই
  • সাধারণত, কোনো কনটেন্ট যে সংবেদনশীল হতে পারে সেই বিষয়ে লোকেদের জানানোর জন্য এই নীতির অধীনে ওয়ার্নিং স্ক্রিন থাকা কোনো ছবির (ভিডিও ও স্থির ছবি উভয় ক্ষেত্রেই) প্রতি করা দুঃখজনক মন্তব্য; যদি না ছবিটি আত্মরক্ষা (যেমন, সশস্ত্র ডাকাতি থেকে কেউ নিজেকে রক্ষা করছেন, এমন ভিডিও) বা চিকিৎসাগত প্রসঙ্গ (যেমন, চিকিৎসকরা অপারেশন করছেন এমন ছবি) তুলে ধরে।
  • ছবিতে বর্ণিত জীবজন্তুর কষ্ট পাওয়া অবস্থার পরিপ্রেক্ষিতে করা স্পষ্ট দুঃখজনক মন্তব্য বা এমন কোনো ছবি যেখানে কোনো মৃতপ্রায় পশুকে দেখানো হচ্ছে।
  • দুঃখজনক মন্তব্য থাকা এমন ছবি দেওয়া বা চাওয়া, যা এই নীতির অধীনে মুছে ফেলা হয়েছে বা যাতে ওয়ার্নিং স্ক্রিন রয়েছে।
নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে, আমরা একটি ওয়ার্নিং স্ক্রিন যোগ করি, যাতে লোকেরা বুঝতে পারেন কনটেন্টটি সংবেদনশীল হতে পারে। এছাড়াও, আমরা এই ধরনের কনটেন্ট শুধুমাত্র 18 বছর ও তার বেশি বয়সী লোকেদের দেখার জন্য সীমিত করি:
লোকেদের ছবি
জীবিত বা মৃত লোকেদের ভিডিও, চিকিৎসাধীন অবস্থায় নিম্নলিখিত অবস্থার বর্ণনা দিচ্ছে:
  • শরীর থেকে অঙ্গ বাদ দেওয়া।
  • নাড়িভুঁড়ি দেখা যাচ্ছে, যেমন, জীবিত বা মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ, হাড় বা মাংসপেশী;
  • মৃতদেহ দাহ করার প্রসঙ্গ সহ, জ্বলন্ত বা অগ্নিদগ্ধ লোক; বা
  • গলা কাটা।
জীবিত বা মৃত লোকেদের স্থির ছবি যা নিম্নলিখিত অবস্থার বর্ণনা দিচ্ছে:
  • শরীর থেকে অঙ্গ বাদ দেওয়া।
  • নাড়িভুঁড়ি দেখা যাচ্ছে, যেমন, জীবিত বা মৃত ব্যক্তির অঙ্গ-প্রত্যঙ্গ, হাড় বা মাংসপেশী;
  • জ্বলন্ত বা অগ্নিদগ্ধ লোক; বা
  • গলা কাটা।
কোনো ব্যক্তির নৃশংস মৃত্যু (তার মৃত্যুর মুহূর্ত বা তার পরের ঘটনা সহ) অথবা কোনো ব্যক্তির প্রাণনাশের হুমকির ঘটনা (যেমন, গাড়ি দিয়ে আঘাত করা, অনেক উঁচু থেকে পড়ে যাওয়া বা অন্যান্য সম্ভাব্য মারাত্মক শারীরিক আঘাতের সম্মুখীন হওয়া) বর্ণনা করা ছবি (ভিডিও ও স্থির ছবি দুটোই)।
কোনো ব্যক্তির মৃত্যুদণ্ডের বর্ণনা করা ছবি (লাইভ স্ট্রিম বাদে)।
কোনো ব্যক্তি বা অনেকের উপর নৃশংস অত্যাচারের (যেমন, জোর করে ধরে কারো সাথে হিংসাত্মক আচরণ করা বা তাকে প্রাণঘাতী হুমকি দেওয়া) বর্ণনা করা ছবি।
চিকিৎসার কাজে লাগে না এমন বস্তু (যেমন, ছুরি, পেরেক বা ধাতব বস্তু) দিয়ে কারো ত্বকে ছিদ্র করা হচ্ছে, এমন বর্ণনা করা ছবি (ভিডিও বা স্থির ছবি দুটোই)।
কোনো ব্যক্তির ভাঙ্গা, রক্ত ঝরা, উপড়ে ফেলা দাঁত, যেখানে রক্ত রয়েছে অথবা দাঁতে বা মাড়িতে কোনো বস্তু ঢোকানোর বর্ণনা করা ছবি।
গর্ভের বাইরে মৃত ভ্রুণ বা শিশুর বর্ণনা করা ছবি, যদি না ছবিতে অন্য কোনো ব্যক্তি উপস্থিত থাকেন।
জীবজন্তুর ছবি
জীবিত বা মৃত জীবজন্তুর যে কোনো ছবি, যা শরীর থেকে অঙ্গ আলাদা করে দেওয়া, নাড়িভুঁড়ি দেখতে পাওয়ার, জ্বলন্ত বা অগ্নিদগ্ধ অথবা জীবিত অবস্থায় সেদ্ধ করার বর্ণনা দিচ্ছে।
জীবিত অবস্থা থেকে মৃত্যুর দিকে যাওয়া জীবজন্তুর ছবি।
জীবন্ত জীবজন্তুর উপর মানুষের নৃশংস অত্যাচারের ছবি (যেমন, তাদের লাথি মারা, জলে ডোবানো বা পালক উপড়ে ফেলা)।
নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে, আমরা 18 বছর ও তার বেশি বয়সী ইউজারদের মধ্যে তা দেখা সীমিত করি:
লোকেদের ছবি
ছবিতে হিংসাত্মক ঘটনায় মৃত্যু হওয়ার কোনো ইঙ্গিত না থাকলেও, আংশিক বা সমগ্র শরীরে কোনো আবরণ না থাকা মৃত লোকেদের দেখাচ্ছে এমন কোনো ছবি।
গর্ভের বাইরে মৃত ভ্রুণ বা শিশুর বর্ণনা করা ছবি, যখন ছবিতে অন্য কোনো ব্যক্তি উপস্থিত থাকেন।
টীকাকরণের সময় কোনো ব্যক্তির গায়ে সুচ ফোটানো দেখানো, আকুপাংচার বা ড্রাই নিডলিং, ট্যাটু বানানো বা সুচ ফোটানোর প্রসঙ্গ দেখাচ্ছে এমন কোনো ছবি।
চিকিৎসার প্রসঙ্গে আহত ব্যক্তিদের ছবি, যেখানে তারা ব্যথা বা যন্ত্রণায় কাতরাচ্ছেন, শরীরে কালশিটে দাগ পড়েছে অথবা তাদের মুখে ও/বা হাতে মেডিকেল টিউব লাগানো আছে।
মানুষের বর্জ্য পদার্থ এবং শারীরিক তরল (যেমন, মল, প্রস্রাব, বমি, কানের ময়লা, শ্লেষ্মা, ত্বক নিষ্কাশনের উপজাত বস্তু বা রক্ত) দেখাচ্ছে এমন কোনো ছবি।
গাড়ি জ্বালানো বা বিস্ফোরণ ঘটানোর মতো কিছু দেখাচ্ছে এমন ছবি বা অন্যান্য বস্তুর সাথে সংঘর্ষের মুহূর্ত বা পরিণামের চিত্র, যেখানে গাড়িটি নিজস্ব গতিপথ থেকে স্থানচ্যুত হয়েছে ও/বা গাড়ির চালক বা যাত্রীদের বগিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
জীবজন্তুর ছবি
জীবিত বা মৃতপ্রায় জীবজন্তুর শরীর থেকে রক্ত বেরোনোর ছবি।
পশু জন্মানোর দৃশ্য থাকা ছবি (যেমন, রক্ত বা শরীরের ভিতরের নাড়িভুঁড়ি দেখা যাচ্ছে)।
জীবিত বা মৃতপ্রায় জীবজন্তুর ছবি, যেখানে তাদের শরীরের ভেতর থেকে কীটপতঙ্গ বেরিয়ে আসতে দেখা যাচ্ছে (যেমন, লার্ভা বা কৃমি)।
আহত জীবজন্তুর ব্যথায় কষ্ট পাওয়ার ছবি।
কাল্পনিক ছবি
নিম্নোক্ত প্রসঙ্গে কাল্পনিক লোকেদের নিয়ে চিত্রিত বিভিন্ন শারীরিক অবস্থার ছবি:
  • শরীর থেকে কোনো অঙ্গ আলাদা করা;
  • নাড়িভুঁড়ি দেখানো, যেমন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড় বা মাংসপেশী দেখানো;
  • জ্বলন্ত বা অগ্নিদগ্ধ লোকজন;
  • গলা কাটা অথবা
  • হিংসাত্মক ঘটনায় মৃত্যু বা প্রাণঘাতী হুমকির ঘটনা।
নিম্নলিখিত প্রসঙ্গে কাল্পনিক লোকেদের নিয়ে চিত্রিত ছবি, যা ফটোরিয়ালিস্টিক (যেখানে ছবি দেখে কোনো আসল ব্যক্তির ফটোগ্রাফ বা ভিডিও বলে বা তার সাথে মিল আছে বলে মনে হয়):
  • চিকিৎসা সংক্রান্ত নয় এমন বস্তু দিয়ে ত্বকে ছিদ্র করা (যেমন, ছুরি, পেরেক বা অন্যান্য ধাতব বস্তু);
  • রক্ত বাদে, মানুষের শরীরের বর্জ্য পদার্থ বা শারীরিক তরল (যেমন, মল, প্রস্রাব, বমি, কানের ময়লা, শ্লেষ্মা বা ত্বক নিষ্কাশন থেকে উপজাত);
  • গর্ভের বাইরে মৃত শিশু বা ভ্রুণ;
নিম্নলিখিত প্রসঙ্গে কাল্পনিক তবে ফটোরিয়ালিস্টিক, পশুদের বর্ণনা করে তৈরি ছবি:
  • শরীর থেকে কোনো অঙ্গ আলাদা করা;
  • নাড়িভুঁড়ি দেখানো, যেমন, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, হাড় বা মাংসপেশী দেখানো;
  • জ্বলন্ত বা অগ্নিদগ্ধ পশু;
  • প্রাণীদের জীবন্ত অবস্থায় সেদ্ধ করা;
  • রক্তের উপস্থিতি;
  • জীবিত অবস্থা থেকে মৃত্যুর দিকে যাওয়া প্রাণী;
  • জীবন্ত জীবজন্তুর উপর মানুষের নৃশংস অত্যাচারের ছবি (যেমন, তাদের লাথি মারা, জলে ডোবানো বা পালক উপড়ে ফেলা)।
  • আহত জীবজন্তুর কষ্ট
  • জীবজন্তুর শরীরের ভেতর থেকে কীটপতঙ্গ বেরিয়ে আসা (যেমন, ম্যাগট বা কৃমি)।
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
আমরা নিম্নলিখিত বিষয়ে অনুমতি দিই না:
কোনো ব্যক্তির হিংসাত্মক ঘটনায় মৃত্যুর ছবি বা অডিও, সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির মৃত্যু আইন প্রয়োগকারী সংস্থার রেকর্ড, ডেথ সার্টিফিকেট, বিশ্বস্ত পার্টনারের রিপোর্ট বা মিডিয়া রিপোর্ট অনুসারে নিশ্চিত করা হলে এবং মৃত ব্যক্তির পরিবারের কোনো সদস্য সেটি সরিয়ে দেওয়ার অনুরোধ করলে।
প্রতিবাদ দেখানো হিসাবে আত্মবলিদানের প্রসঙ্গে জ্বলন্ত বা অগ্নিদগ্ধ লোকেদের ভিডিও।
আমরা নিম্নলিখিত বিষয়ে অনুমতি দিতে পারি:
ছবিটি যদি প্রাসঙ্গিক হয়, সেক্ষেত্রে কোনো ব্যক্তির হিংসাত্মক ঘটনায় মৃত্যু বা প্রাণঘাতী হুমকির ঘটনার ছবি
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
ডেটা
সর্বশেষ কমিউনিটি স্ট্যান্ডার্ড কার্যকরীকরণ রিপোর্টটি পড়ুন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
হিংসাত্মক এবং অশালীন কনটেন্টের বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন