হিংস্রতা ও উসকানি

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
আমাদের প্ল্যাটফর্মে শেয়ার করা কনটেন্টের ফলে, বাস্তব জগতে ঘটতে পারে এমন যে কোনো সম্ভাব্য অফলাইন হিংসা আটকানোই হলো আমাদের লক্ষ্য। যদিও আমরা জানি লোকেরা সাধারণত ক্যাজুয়াল ও গুরুতর নয় এমনভাবে অবজ্ঞা বা অসম্মতি প্রকাশ করার জন্য হুমকি দেন বা হিংসামূলক কাজ করতে বলেন। তবে যে ভাষা বা কনটেন্ট হিংসার এবং জনসাধারণের ও ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হুমকিকে উস্কে দেয় বা ঘটাতে সাহায্য করে, আমরা তা সরিয়ে দিই। এর মধ্যে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সুরক্ষিত বৈশিষ্ট্য বা ইমিগ্রেশনের স্ট্যাটাসের ভিত্তিতে, তাদের টার্গেট করে হিংসা ছড়ানোর বিবৃতি দেওয়া অন্তর্ভুক্ত আছে। আমরা যদি বিশ্বাস করি যে বাস্তবিক ক্ষতির সত্যিকারের ঝুঁকি আছে অথবা জনসাধারণের নিরাপত্তার ক্ষেত্রে প্রত্যক্ষ হুমকি আছে, তাহলে আমরা এমন কনটেন্ট সরিয়ে দিই, অ্যাকাউন্ট বন্ধ করে দিই এবং আইন প্রয়োগকারী সংস্থার দ্বারস্থ হই। এছাড়াও, যে কনটেন্ট সর্বজনীন বা ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে বিশ্বাসযোগ্য হুমকি তৈরি করে তা থেকে বিভিন্ন সাধারণ বা সচেতনতা বাড়ানোর বিবৃতির পার্থক্য করার জন্য ভাষা ও প্রসঙ্গের বিষয়ে বিবেচনা করার চেষ্টা করি। কোনো হুমকি বিশ্বাসযোগ্য কি না তা নির্ধারণ করার ক্ষেত্রে আমরা কিছু অতিরিক্ত তথ্যও বিবেচনা করতে পারি, যেমন, যাকে হুমকি দেওয়া হয়েছে তার পাবলিক ভিজিবিলিটি এবং তার শারীরিক নিরাপত্তার ঝুঁকি।
কিছু ক্ষেত্রে, আমরা সন্ত্রাসবাদী এবং হিংসাত্মক কাজে যুক্ত থাকা অন্যান্য অপরাধীদের উদ্দেশ্য করে নির্দিষ্ট কোনো ইচ্ছা বা শর্তসাপেক্ষ হুমকি দেখতে পাই (যেমন “সন্ত্রাসবাদীদের মেরে ফেলা উচিৎ”, “আশা করি তারা সন্ত্রাসবাদীদের মেরে ফেলবেন”)। বিশ্বাসযোগ্য বলে মনে করার জন্য উপযুক্ত নির্দিষ্ট প্রমাণ না থাকলে, আমরা সেই বিবৃতিগুলোকে 'বিশ্বাসযোগ্য নয়' হিসাবে বিবেচনা করি।
আমরা যা সরিয়ে দিই:
বিভিন্ন টার্গেটের বিরুদ্ধে করা হিংসাত্মক হুমকি সরিয়ে দিই। হিংসাত্মক হুমকি হলো এমন বিবৃতি বা ভিজ্যুয়াল, যা কোনো টার্গেটের (ব্যক্তি, গ্রুপ ইত্যাদি) বিরুদ্ধে হিংসামূলক কাজ করতে বলার, সেই উদ্দেশ্য বা আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করে এবং হুমকিগুলো বিভিন্ন ধরনের বিবৃতিতে প্রকাশিত হতে পারে, যেমন, ইচ্ছা প্রকাশ করা, তা করতে বলা, সমর্থন করা, আশা প্রকাশ, আকাঙ্খিত ও শর্তসাপেক্ষ।
সচেতনতা বাড়ানো বা নিন্দা প্রসঙ্গে হুমকি শেয়ার করা হলে, কন্ট্যাক্ট স্পোর্টসের (ফুটবল, রাগবি ইত্যাদি) প্রেক্ষাপটে কম গুরুতর হুমকি দেওয়া হলে বা সন্ত্রাসবাদী গ্রুপের মতো কিছু নির্দিষ্ট হিংসাত্মক সংগঠনের বিরুদ্ধে হুমকি দেওয়া হলে, আমরা সেই হুমকি নিষিদ্ধ করি না।
সকলের জন্য সার্বজনীন সুরক্ষা
নিম্নোক্ত হুমকি থেকে সকলেই সুরক্ষিত:
  • মৃত্যুর কারণ হতে পারে, এমন হিংসাত্মক হুমকি (বা বেশি গুরুতর হিংসার অন্যান্য ধরন)
  • গুরুতর আঘাতের কারণ হতে পারে, এমন হিংসাত্মক হুমকি (মাঝারি গুরুতর হিংস্রতা)। বিশ্বাসযোগ্য হলে বিখ্যাত ব্যক্তি ও সুরক্ষিত বৈশিষ্ট্যযুক্ত গ্রুপ না হলেও, আমরা তাদের বিরুদ্ধে করা এমন হুমকি সরিয়ে দিই এবং বিশ্বাসযোগ্য হোক বা না হোক আমরা অন্য যে কোনো টার্গেটের (সুরক্ষিত বৈশিষ্ট্যযুক্ত গ্রুপের বিরুদ্ধে করা হুমকি সহ) বিরুদ্ধে করা হুমকি সরিয়ে দিই
  • মুক্তি, আত্মরক্ষা, কন্ট্যাক্ট স্পোর্টসের (মাঝারি বা কম গুরুতর) প্রসঙ্গে অথবা আইন প্রয়োগকারী, সামরিক বা রাষ্ট্রীয় নিরাপত্তা কোনো কর্মী তার প্রতিশ্রুতির প্রসঙ্গে কোনো কিছু শেয়ার করা ছাড়া, বেশি বা মাঝারি গুরুতর হিংসাত্মক কাজ (লিখিত বা মৌখিকভাবে অথবা কোনো অপরাধী বা তার কোনো সহযোগীর দেওয়া ভিজ্যুয়াল বর্ণনা) স্বীকার করার বিবৃতি
  • কিডন্যাপ বা অপহরণের হুমকি বা বর্ণনা থাকা কনটেন্ট, যদি না স্পষ্ট হয় যে কনটেন্টটি কোনো পীড়িত বা তার পরিবারের সদস্যরা সাহায্যের আবেদন জানিয়ে শেয়ার করেছেন অথবা তা তথ্যমূলক, নিন্দামূলক বা সচেতনতামূলক উদ্দেশ্যে শেয়ার করা হয়েছে
বিখ্যাত নন এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তি, সব ধরনের শিশু, খুব বেশি ঝুঁকিতে থাকা ব্যক্তি এবং সুরক্ষিত বৈশিষ্ট্যযুক্ত ব্যক্তি বা গ্রুপের জন্য অতিরিক্ত সুরক্ষা:
সবার জন্য সর্বজনীন সুরক্ষা ব্যবস্থা নেওয়া ছাড়াও, বিখ্যাত নন এমন সব প্রাপ্তবয়স্ক ব্যক্তি (কেউ নিজে থেকে অভিযোগ জানালে), শিশু এবং সুরক্ষিত বৈশিষ্ট্যের কারণে যে ব্যক্তি বা গ্রুপকে টার্গেট করা হয়, কম গুরুতর হিংসাত্মক হুমকি থেকেও তাদের সুরক্ষিত রাখার ব্যবস্থা করা হয়।
অন্যান্য হিংসা
উপরে তালিকাভুক্ত সব সুরক্ষা নেওয়া ছাড়াও, আমরা নিম্নলিখিত বিষয় সরিয়ে দিই:
  • যে কনটেন্ট বেশি গুরুতর হিংস্রতার পরিষেবা (যেমন, হিটমেন, ভাড়াটে সৈনিক, হত্যাকারী, মহিলাদের যৌনাঙ্গচ্ছেদ) দেওয়ার অনুরোধ করে, প্রস্তাব দেয় বা এই ধরনের পরিষেবাকে সমর্থন জানায়
  • এমন অস্ত্র তৈরি বা ব্যবহার করার নির্দেশাবলী, যেখানে লোকেদের গুরুতরভাবে আহত বা হত্যা করার লক্ষ্য স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে অথবা এমন চিত্র যা এই ধরণের চূড়ান্ত পরিণাম দেখায় বা সে বিষয়ে ইঙ্গিত করে, যদি না তাতে এমন কোনো প্রসঙ্গ যোগ করা থাকে যেখানে বলা হয় যে কনটেন্টটি শিক্ষাগত আত্মরক্ষা (যেমন, যুদ্ধ প্রশিক্ষণ, মার্শাল আর্ট) এবং সামরিক প্রশিক্ষণের মতো অহিংসার উদ্দেশ্যের দেওয়া হয়েছে
  • বিস্ফোরক তৈরি বা ব্যবহার করার নির্দেশাবলী, যদি না যে প্রসঙ্গে কনটেন্টটি তৈরি করা হয় তার উদ্দেশ্য অহিংসামূলক, যেমন বিনোদনমূলক ব্যবহারের (যেমন, আতশবাজি ও বাণিজ্যিক ভিডিও গেম, মাছধরা) জন্য হয়
  • কোনো জায়গায় (উপাসনালয়, শিক্ষাস্থান, ভোটকেন্দ্র অথবা ভোট গণনা বা নির্বাচন পরিচালনার জন্য ব্যবহৃত জায়গা ছাড়াও আরও অনেক জায়গা) অথবা যেখানে হিংসামূলক ক্ষতির সবচেয়ে বেশি ঝুঁকির অস্থায়ী সংকেত রয়েছে সেখানে অস্ত্র ব্যবহার করার বা অস্ত্র আনার অথবা জোর করে ঢোকার হুমকি।
  • ভোট, ভোটার রেজিস্ট্রেশন অথবা নির্বাচনী প্রশাসন বা ফলাফল সম্পর্কিত হিংসামূলক হুমকি, এমনকি কাউকে যদি টার্গেট নাও করা হয় তবুও।
  • লিঙ্গ পরিচয় ভিত্তিক হিংসার প্রশংসা, যা ঘনিষ্ঠ সঙ্গীর করা কোনো হিংস্র ঘটনা বা সম্মান রক্ষার দোহাই দিয়ে করা হিংসাত্মক ঘটনা হতে পারে
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
আমরা যা সরিয়ে দিই:
  • আইন প্রয়োগকারী কর্মকর্তা বা নির্বাচনী কর্মকর্তাদের কেউ হুমকি দিলে, সেক্ষেত্রে হুমকিদাতা কোনো বিখ্যাত ব্যক্তিই হোন বা হুমকির পিছনে যাই কারণ থাকুক না কেন।
  • কোড করা বিবৃতি যেখানে সহিংসতার প্রক্রিয়া স্পষ্টভাবে বলা হয় না, কিন্তু ক্ষতির বিষয়টি গোপন বা অন্তর্নিহিত থাকে, নিচের তালিকায় যেভাবে হুমকির সংকেত বা প্রাসঙ্গিক সংকেত উভয়ই মিলিতভাবে দেখানো হয়েছে।
    • হুমকি: কোড করা বিবৃতি, যাতে নিচের যে কোনো একটি বিষয় থাকে:
      • প্রতিশোধমূলক প্রসঙ্গে শেয়ার করা (যেমন, কোনো অভিযোগ বা হুমকির জবাবে অন্যের বিরুদ্ধে হিংসাত্মক কাজে যুক্ত হওয়ার ইচ্ছা প্রকাশ যা বাস্তব, অনুভূত বা প্রত্যাশিত হতে পারে)
      • হিংসামূলক ঐতিহাসিক বা কাল্পনিক ঘটনার উল্লেখ (যেমন, এমন কনটেন্ট যা ঐতিহাসিক বা কাল্পনিক হিংসামূলক পরিচিত ঘটনার উল্লেখ করে অন্যকে হুমকি দেয়)
      • হুমকির অংশ হিসাবে কাউকে কোনো পদক্ষেপ নিতে উৎসাহ দেয় (যেমন, এমন কনটেন্ট যা অন্যকে হিংসামূলক কাজ করতে বা হিংসামূলক কাজে যোগ দিতে বলে বা উৎসাহিত করে)
      • এমন সংবেদনশীল তথ্যের দিকে ইঙ্গিত করে বা শেয়ার করে, যা অন্যের কাছে হিংসাত্মক কিছু প্রকাশ করতে পারে (যেমন, শারীরিক হিংসার হুমকিকে আরও বিশ্বাসযোগ্য করতে পারে, এমন ব্যক্তিগত তথ্য উল্লেখ করা বা তা জানা আছে বলে ইঙ্গিত করা। এর মধ্যে কারোর বাড়ির ঠিকানা, কর্মস্থল বা শিক্ষাস্থান, প্রতিদিনের যাত্রাপথ বা বর্তমান অবস্থান সম্পর্কিত তথ্য অন্তর্ভুক্ত)
    • প্রসঙ্গ
      • স্থানীয় প্রসঙ্গ বা বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, বিবেচনাধীন বিবৃতির কারণে আসন্ন হিংসাত্মক ঘটনা ঘটতে পারে।
      • যাদের টার্গেট করে কনটেন্টটি তৈরি করা হয়েছে তারা বা একজন অনুমোদিত প্রতিনিধি কনটেন্টের বিরুদ্ধে আমাদের কাছে অভিযোগ জানালে।
      • কোনো শিশুকে টার্গেট করা হলে।
  • উপাসনালয়, শিক্ষাস্থান, ভোটকেন্দ্র অথবা ভোট গণনা বা নির্বাচন পরিচালনার জন্য ব্যবহৃত জায়গা ছাড়াও আরও অনেক জায়গা অথবা যেখানে হিংসামূলক ক্ষতির সবচেয়ে বেশি ঝুঁকির অস্থায়ী সংকেত রয়েছে, সেখানে অস্ত্র আনার অন্তর্নিহিত হুমকি (বা অন্যদেরকে সেই কাজ করতে উৎসাহিত করা)।
  • নির্বাচন-সম্পর্কিত দুর্নীতি, অনিয়ম বা পক্ষপাত সম্পর্কে দাবি বা অনুমান যখন সংকেতের সঙ্গে মিলিতভাবে ইঙ্গিত করে যে, নিম্নলিখিত সহ কনটেন্টে সহিংসতার হুমকি আছে (যেমন, অস্ত্র ব্যবহার বা আনার হুমকি, অস্ত্রের দৃশ্যমান ছবি, অগ্নিসংযোগ, চুরি, ভাঙচুরের উল্লেখ):
    • কাউকে টার্গেট করা
    • কোনো নির্দিষ্ট জায়গাকে (রাজ্য বা ছোট জায়গা) টার্গেট করা
    • যেখানে টার্গেট স্পষ্ট নয়
  • নির্বাচন-সম্পর্কিত সমাবেশ বা ইভেন্টের উল্লেখ যখন সংকেতের সঙ্গে মিলিতভাবে ইঙ্গিত করে যে কনটেন্টে সহিংসতার হুমকি আছে (যেমন, অস্ত্র ব্যবহার বা আনার হুমকি, অস্ত্রের দৃশ্যমান ছবি, অগ্নিসংযোগ, চুরি, ভাঙচুরের উল্লেখ)।
  • নিজেকে বা অন্য কোনো মানুষের প্রতিরক্ষার ক্ষেত্রে বেশি বা মাঝারিভাবে তীব্র হিংস্রতার হুমকি, যখন নিচের শর্ত পূরণ হয়।
    • কোনো ব্যক্তির বিরুদ্ধে (নাম বা মুখ অনুসারে শনাক্তযোগ্য ব্যক্তি, সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে টার্গেট করা লোক ও শিশুরা বাদে)
    • বাড়িতে প্রবেশ করার বা পারস্পরিক হিংস্রতার প্রেক্ষাপটে যা হিংস্রতার প্রতিক্রিয়া এবং তাৎক্ষণিক হুমকির সমান
    • কোনো বিষয়ে মতামতের সম্ভাব্য প্রভাবের গুরুত্ব আসন্ন হিংসার ঝুঁকির থেকে অনেক বেশি হয়
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
ডেটা
সর্বশেষ কমিউনিটি স্ট্যান্ডার্ড কার্যকরীকরণ রিপোর্টটি পড়ুন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তাঁরা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা এবং নীতি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করছেন।
হিংস্রতা ও উসকানির বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন