আত্মহত্যা, নিজেকে আঘাত করা ও ইটিং ডিজঅর্ডার (আহার-ব্যাধি)

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
আমাদের অ্যাপ যারা ব্যবহার করেন, তাদের সুরক্ষার বিষয়ে আমরা অত্যন্ত যত্নশীল। আমরা অবসাদগ্রস্ত মানুষদের সাহায্য করার জন্য বিশ্বব্যাপী বিভিন্ন সংস্থার সঙ্গে কাজ করি এবং আমাদের নীতি ও কার্যকরীকরণ ব্যবস্থাকে আরও প্রাসঙ্গিক করতে আত্মহত্যা, নিজেকে আঘাত করা ও আহার-ব্যাধি বা ইটিং ডিজঅর্ডার সম্পর্কিত বিশেষজ্ঞদের সঙ্গে নিয়মিত পরামর্শ করি।
আমরা লোকেদের ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আত্মহত্যার, নিজেকে আঘাত করার বা অথবা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির বিষয়ে আনন্দ করতে বা সেই বিষয়ে প্রচার করার অনুমতি দিই না, তবে এই সব বিষয়ে আলোচনা করার অনুমতি দিই। তার কারণ, আমরা নিজেদের পরিষেবাকে এমন একটি জায়গা হিসাবে দেখতে চাই, যেখানে লোকেরা তাদের অভিজ্ঞতা শেয়ার করতে, সমস্যা সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং একে অপরের কাছ থেকে সাহায্য চাইতে পারেন। এছাড়াও, আমরা 18 বছর বা তার চেয়ে বেশি বয়সের প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রেই শুধু এই ধরনের কনটেন্ট দেখার অনুমতি দিতে পারি।
মিম বা ছবির মতো কাল্পনিক কনটেন্ট এবং প্রসঙ্গ নির্বিশেষে নিজেকে আঘাত করার যে কোনো গ্রাফিক কনটেন্ট সহ, আত্মহত্যা, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডারের মতো বিষয়ে উৎসাহ যোগায়, এমন কনটেন্ট আমরা সরিয়ে দিই। অতিরিক্ত ওজন কমানোর নির্দেশাবলী রয়েছে এমন কনটেন্ট আমরা সরিয়ে দিই। এছাড়াও, যে কনটেন্টে আত্মহত্যা, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডারের শিকার বা এর থেকে বেঁচেছেন এমন লোকেদের নিয়ে উপহাস করা হয়, এর সঙ্গে আত্মহত্যা বা নিজেকে আঘাতের বাস্তব ছবি দেখানো হয়, আমরা তা সরিয়ে দিই। আত্মহত্যার চেষ্টার কারণে প্রাপ্ত আঘাত, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডার (আহার-ব্যাধি) থেকে সুস্থ হওয়া সম্পর্কিত কনটেন্টের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়। তবে এক্ষেত্রে এমন ছবি যদি থাকে যা লোকজনকে বিব্রত করতে পারে (রোগ নিরাময়ের ফলে তৈরি দাগ), সেগুলো সংবেদনশীল স্ক্রিনের পিছনে রাখা হয় এবং 18 বছর বা তার থেকে বেশি বয়সীদের দেখার অনুমতি দেওয়া হয়।
লোকজন আত্মহত্যা, নিজেকে আঘাত করা অথবা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি সম্পর্কিত কনটেন্ট পোস্ট করলে বা খুঁজলে, আমরা তাদের স্থানীয় সহায়ক সংস্থার লিঙ্কে পাঠাব এবং যদি আমাদের কমিউনিটি অপারেশন্স টিম মনে করে যে কারোর অবিলম্বে নিজের ক্ষতি করার মতো ঝুঁকি রয়েছে, তাহলে আমরা তাকে আটকাতে স্থানীয় জরুরি পরিষেবাগুলোর সাথে যোগাযোগ করব। আরও তথ্য পেতে, Meta নিরাপত্তা কেন্দ্র দেখুন।
লাইভ কনটেন্টের প্রসঙ্গ অনুসারে বিশেষজ্ঞরা আমাদের জানিয়েছেন, কেউ যদি বলেন যে তিনি লাইভস্ট্রিমে আত্মহত্যা করার চেষ্টা করছেন, তাহলে আমাদের সেই কনটেন্টটিকে যতক্ষণ বেশি সম্ভব চলতে দেওয়া উচিত, কারণ তিনি যত বেশি ক্যামেরায় কথা বলবেন, তত বেশি তার কোনো বন্ধু বা পরিবারের লোকেরা জরুরি পরিষেবাগুলোতে ফোন করার সুযোগ পাবেন। তবে, এই কনটেন্ট দেখে অন্যদের নেতিবাচকভাবে প্রভাবিত হওয়ার ঝুঁকি কমাতে, হুমকিটি প্রচেষ্টায় পরিণত হলে আমরা লাইভস্ট্রিমটি বন্ধ করে দেবো। উপরে উল্লেখ করা তথ্য অনুসারে, যে কোনো ক্ষেত্রে, আমরা যদি দেখি যে কেউ অবিলম্বে নিজের ক্ষতি করার ঝুঁকিতে আছেন, তাহলে জরুরি পরিষেবাতে যোগাযোগ করব।
আমরা উল্লেখ করা বিষয়ে অনুমতি দিই না:
  • আত্মহত্যা, নিজেকে আঘাত করা অথবা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির বিষয়ে প্রচার করে, তাতে সাহায্য করে, উৎসাহ বা নির্দেশাবলী দেয় এমন কনটেন্ট।
  • আত্মহত্যার বিশদ বিবরণ, নিজেকে আঘাত ও ইটিং ডিজঅর্ডারের (আহার-ব্যাধি) ছবি দেখানো হয় এমন কনটেন্ট
  • আত্মহত্যার চেষ্টা করেছেন বা আত্মহত্যা করেছেন, এমন লোকের ছবি থাকা কনটেন্ট
  • লোকজনের ছবি এবং ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির সাথে সম্পর্কিত শব্দ একসাথে শেয়ার করা হলে
  • পাঁজর, কলার বোন, থাইয়ের গ্যাপ, নিতম্ব, কনকেভ স্টমাক, বাইরে থেকে বোঝা যায় এমন মেরুদণ্ড, স্ক্যাপুলা, হাত বা পায়ের হাঁড় দেখতে পাওয়া অথবা গালের খাঁজ বড় হওয়ার ছবিতে ফোকাস করে এমন কনটেন্ট যখন ইটিং ডিজঅর্ডারের (আহার-ব্যাধি) সাথে সম্পর্কিত শব্দ একসাথে শেয়ার করা হলে
  • অতিরিক্ত ওজন কমানোর নির্দেশাবলী রয়েছে এমন কনটেন্ট
  • অতিরিক্ত ওজন কমানো সংক্রান্ত আচরণ মেনে নেওয়া হয়েছে এমন কনটেন্ট এবং ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির সাথে সম্পর্কিত শব্দ একসাথে শেয়ার করা হলে
  • বিধি-নিষেধযুক্ত ডায়েটিং সংক্রান্ত নির্দেশাবলী রয়েছে এমন কনটেন্ট এবং ইটিং ডিজঅর্ডারের (আহার-ব্যাধি) সাথে সম্পর্কিত শব্দ একসাথে শেয়ার করা হলে
  • আত্মহত্যার চেষ্টা, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডারের (আহার-ব্যাধি) কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন অথবা বেঁচে গেছেন এমন সুপরিচিত ব্যক্তি অথবা আত্মহত্যা, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডারের কারণে ক্ষতি হয়েছে বলে সবাই জানেন বা মনে করেন অথবা এইসব অভিজ্ঞতার শিকার হওয়া ব্যক্তিদের বিদ্রুপ করা হয়েছে এমন কনটেন্ট
  • শারীরিক কোনো পরিবর্তন (যেমন, ট্যাটু, শরীরে ছিদ্র করা, উল্কি তৈরি করা, কোনো কিছু দিয়ে নিজেকে আঘাত করা ইত্যাদি) করার এমন ছবি যেখানে আত্মহত্যা বা নিজেকে আঘাত করার প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে
নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে, আমরা একটি ওয়ার্নিং স্ক্রিন যোগ করি, যাতে লোকেরা বুঝতে পারেন কনটেন্টটি সংবেদনশীল হতে পারে। এছাড়া, আমরা এই ধরনের কনটেন্ট শুধুমাত্র 18 বছর ও তার বেশি বয়সের লোকদের দেখার জন্য সীমিত করে দিই:
  • চিকিৎসার সাহায্যে যন্ত্রণাহীন স্বেচ্ছা মৃত্যুবরণ করা/সহায়তা নিয়ে আত্মহত্যা করা কোনো ব্যক্তিকে দেখানো ফটো বা ভিডিও।
  • নিজেকে আঘাত করার পুরানো ঘটনা, যেমন, সেরে যাওয়া ক্ষতস্থান বা নিজেকে আঘাত করার অন্যান্য নন-গ্রাফিক ছবি, যা আত্মহত্যা বা নিজেকে আঘাত করা বা সুস্থ হয়ে ওঠার প্রসঙ্গ উল্লেখ করে
  • পাঁজর, কলার বোন, থাই গ্যাপ, নিতম্ব, কনকেভ স্টমাক, বাইরে থেকে বোঝা যায় এমন মেরুদণ্ড, স্ক্যাপুলা, হাত বা পায়ের হাঁড় দেখতে পাওয়া অথবা গালের খাঁজ বড় হওয়া বিষয়ক কনটেন্ট যা সুস্থ হয়ে ওঠার প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে
নিম্নলিখিত কনটেন্টের জন্য, আমরা লোকজনকে রিসোর্স দিই এবং 18 বছর ও তার চেয়ে বেশি বয়সীদের তা দেখার অনুমতি দিই:
  • আত্মহত্যা, নিজেকে আঘাত করা অথবা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি সম্পর্কে লিখিত বা মৌখিক স্বীকারোক্তি।
  • আত্মহত্যা বা নিজেকে আঘাত করার প্রসঙ্গে অস্পষ্ট, সম্ভাব্য আত্মহত্যামূলক বিবৃতি বা রেফারেন্স দেওয়া (যার মধ্যে, বিষণ্ণতা ও অবসাদ সম্পর্কে মিম বা স্টক চিত্র, মৃত্যুকে মুক্তির পথ হিসাবে উল্লেখ করা অথবা জনপ্রিয় সাংস্কৃতিক কনটেন্ট যেখানে নেতিবাচক, অবসাদগ্রস্ত চিন্তাভাবনার উপর জোর দেওয়া হয়েছে)।
এইসব কনটেন্টের ক্ষেত্রে, আমরা 18 বছর বা তার চেয়ে বেশি বয়সীদের তা দেখার অনুমতি দিই:
  • আত্মহত্যা, নিজেকে আঘাত করা অথবা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির ধারণা নিয়ে উপহাস করা বা তা খারিজ করে দেওয়া
  • আত্মহত্যার উল্লেখ করা বা তা কীভাবে করতে হয় অথবা এর পরিণতির উল্লেখের চেয়েও বেশি বিশদ বিবরণ থাকা বর্ণনা
  • অতিরিক্ত ওজন কমানো সংক্রান্ত আচরণ মেনে নেওয়া
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
  • আত্মহত্যা বা আত্মহত্যার চেষ্টা চালানো হয়েছে, এমন কনফার্মেশন থাকলে আমরা সুইসাইড নোট সরিয়ে দিতে পারি। আমরা বেশ কিছু উপায় ব্যবহার করে সুইসাইড নোট শনাক্ত করার চেষ্টা করি, যাতে কোনও সীমা ছাড়া নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত থাকতে পারে:
    • পরিবারের লোকেদের বা আইনি প্রতিনিধির অনুরোধ,
    • মিডিয়া, আইন প্রয়োগকারী সংস্থা বা অন্যান্য থার্ড-পার্টি উৎস (যেমন, সরকারি সংস্থা, NGO) অথবা আত্মহত্যামূলক কনটেন্টের জন্য প্রযোজ্য যোগাযোগের ফর্ম বা Instagram যোগাযোগের ফর্ম থেকে পাওয়া অভিযোগ।
    • Meta প্ল্যাটফর্মে পোস্ট করা নির্দিষ্ট কনটেন্ট অন্যদের জন্য ঝুঁকি তৈরি করতে পারে কি না তা নির্ধারণ করতে যে কোনো ইউজারের আত্মহত্যা, নিজেকে আঘাত, ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি অথবা অতিরিক্ত ওজন হ্রাসের সমর্থন বা এর প্রচারের মতো বিষয়গুলোর ক্ষেত্রে আমরা প্ল্যাটফর্মের বাইরের সংকেতগুলো বিবেচনা করতে পারি।
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
ডেটা
সর্বশেষ কমিউনিটি স্ট্যান্ডার্ড কার্যকরীকরণ রিপোর্টটি পড়ুন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
আত্মহত্যা, নিজেকে আঘাত করা, ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি সমস্যা দূর করার বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন