প্রাইভেসি লঙ্ঘন

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
আমাদের পরিষেবাগুলো লোকেদের প্রাইভেসি ও ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখার জন্যই রয়েছে। আমরা আপনার ব্যক্তিগত পরিচয় এবং তথ্য রক্ষার জন্য কঠোর পরিশ্রম করি এবং কাউকে তাদের বা অন্যের সম্পর্কে নির্দিষ্ট ব্যক্তিগত বা গোপনীয় তথ্য পোস্ট করার অনুমতি দিই না। আমরা লোকেদের এমন ছবির বিরুদ্ধে অভিযোগ জানানোরও উপায় দিই, যেটিতে তাদের প্রাইভেসির অধিকার লঙ্ঘন হয়েছে বলে তারা মনে করেন।
আর্থিক, আবাসিক ও চিকিৎসা সম্পর্কিত তথ্য সহ ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য বা অন্যান্য ব্যক্তিগত তথ্য, যা শারীরিক বা আর্থিক ক্ষতির কারণ হতে পারে, সেই সঙ্গে অবৈধ উৎস থেকে পাওয়া ব্যক্তিগত তথ্য শেয়ার করে, অফার করে অথবা চায়, এমন কনটেন্ট আমরা সরিয়ে দিই। আমরা এও স্বীকার করি যে ব্যক্তিগত তথ্য খবরের মাধ্যমে, আদালতে দায়ের হওয়া মামলা, প্রেস বিবৃতি বা অন্যান্য উৎস থেকে সর্বজনীনভাবে উপলভ্য হতে পারে। এরকম কিছু ঘটলে, আমরা তথ্যটি পোস্ট করার অনুমতি দিতে পারি।
পেইড কনটেন্টের জন্য অতিরিক্ত বিধি-নিষেধ রয়েছে। যদিও আমরা প্রোডাক্ট বা পরিষেবার বিবরণের বিষয়ে নজর দিয়ে, বিজ্ঞাপনের সাহায্যে ব্যবহারকারীদের ইতিবাচক অভিজ্ঞতা দিতে চাই, কিন্তু যে বিজ্ঞাপন ইউজারের ব্যক্তিগত কষ্টে পীড়া দেয়, তাদের খারাপ বা ভুল চরিত্র রূপে উপস্থাপন করে বা তাদের বিষয়ে সংবেদনশীল ব্যক্তিগত তথ্য জানা আছে বলে ইঙ্গিত করে, সেগুলো আমরা সরিয়ে দিই। পেইড কনটেন্টের ক্ষেত্রে আমাদের প্রাইভেসি সংক্রান্ত নিয়মাবলীর বিষয়ে আরও জানতে প্রাইভেসি লঙ্ঘন ও ব্যক্তিগত বৈশিষ্ট্য-এর বিজ্ঞাপনের স্ট্যান্ডার্ড দেখুন।
আমরা নিম্নলিখিত বিষয়ে অনুমতি দিই না:
এমন কনটেন্ট যা নিম্নলিখিত অনুসারে আমাদের পরিষেবা বা বাইরের লিঙ্কের মাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ার করে বা চায়:
ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য (PII)
  • যিনি পোস্ট করেছেন, তার বা অন্যদের ব্যক্তিগত শনাক্তযোগ্য তথ্য (যে তথ্য স্বতন্ত্রভাবে কোনো ব্যক্তিকে চিহ্নিত করে) যে কনটেন্টে শেয়ার করা হয়। এর মধ্যে রয়েছে:
    • জাতীয় শনাক্তকরণের নম্বর, যেমন, সোশ্যাল সিকিউরিটি নম্বর (SSN), পাসপোর্ট নম্বর বা ব্যক্তিগত করদাতার আইডেন্টিফিকেশন নম্বর (ITIN)।
    • আইন প্রয়োগকারী, সামরিক বা নিরাপত্তা কর্মীদের সরকারি আইডি।
    • নাগরিক রেজিস্ট্রি তথ্যের রেকর্ড বা অফিসিয়াল ডকুমেন্ট যেমন, বিয়ে, জন্ম, মৃত্যু, নাম পরিবর্তন বা লিঙ্গ পরিচয় স্বীকৃতির ডকুমেন্ট
    • ইমিগ্রেশন ও কাজের স্থিতির ডকুমেন্ট, যেমন, গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট বা ভিসা
  • কনটেন্ট যা দিয়ে অন্যদের ব্যক্তিগতভাবে শনাক্ত করা যাবে, এমন তথ্য চায়
ব্যক্তিগত যোগাযোগের তথ্য
  • এমন কনটেন্ট যা অন্যদের ব্যক্তিগত যোগাযোগের তথ্য শেয়ার করে, এক্ষেত্রে কেউ যখন নিজের তথ্য সর্বজনীন করেন অথবা দাতব্য প্রচারের জন্য তা করা হয়, নিঁখোজ ব্যক্তি, প্রাণী বা হারিয়ে যাওয়া জিনিসের মালিককে খুঁজতে সাহায্য পাওয়া অথবা কোনো বিজনেস বা পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগের জন্য শেয়ার করা বা চাওয়া হয় তা বাদে (যদি না প্রমাণিত হয় যে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি ছাড়াই ব্যক্তিগত যোগাযোগের তথ্য শেয়ার করা হয়েছে)।
বাসস্থানের তথ্য
  • নিম্নলিখিত প্রসঙ্গ বাদে, যে কনটেন্ট অন্যদের সম্পূর্ণ ব্যক্তিগত আবাসিক ঠিকানা শেয়ার করে, এর সাথে বিল্ডিংয়ের নাম বা মানচিত্রে থাকা পিন ঠিকানা শনাক্ত করে (এমনকি যদি পিন, প্ল্যাটফর্মের বাইরের লিঙ্কে থাকে):
    • যখন দাতব্য উদ্দেশ্যে ডোনেশনের প্রচারের জন্য, নিখোঁজ ব্যক্তি, প্রাণী বা হারিয়ে যাওয়া জিনিসের মালিককে খুঁজতে সাহায্য পাওয়া অথবা কোনো বিজনেস বা পরিষেবা প্রদানকারীর সঙ্গে যোগাযোগ করার জন্য শেয়ার করা হয়
    • যখন উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বসবাস করার জন্য সরকারি বাসভবন বা দূতাবাস দেওয়া হয়
  • কনটেন্ট যা অন্যদের ব্যক্তিগত আবাসিক ঠিকানা আংশিকভাবে শেয়ার করে (যখন কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বসবাস করার জন্য সরকারি বাসভবন বা দূতাবাস দেওয়া হয়, তা ছাড়া):
    • যখন বাসিন্দাদের প্রতিবাদ বা নজরদারি সংগঠিত করার প্রেক্ষাপটে শেয়ার করা হয় এবং বাসস্থানের অবস্থান নিচের যে কোনো একটি দিয়ে চিহ্নিত করা হয়:
      • রাস্তা
      • শহর বা আশেপাশের এলাকা (শুধুমাত্র 50,000-এর কম বাসিন্দার শহরের জন্য)
      • পোস্টাল কোড
      • উল্লেখ করা যে কোনো বিষয় শনাক্তকারী মানচিত্রের GPS পিন বা পিন (এমনকি পিন যদি আমাদের প্ল্যাটফর্মের বাইরের কোনো লিঙ্কে থাকে, তবুও)
    • এমন ছবি যা ব্যক্তিগত বাসস্থানের বাইরের দৃশ্য দেখায়, যদি নিচের সবকটি শর্ত মিলে যায়:
    • সেখানে কোনো পরিবার থাকলে অথবা বাসিন্দাদের ঘরের বা ফ্ল্যাটের নম্বর ছবি/ক্যাপশনে চিহ্নিত করা হলে।
    • বাসস্থানের লোকেশন নিচের যে কোনো একটি দিয়ে চিহ্নিত করা হলে:
      • রাস্তা
      • শহর বা আশেপাশের এলাকা (শুধুমাত্র 50,000-এর কম বাসিন্দার শহরের জন্য)
      • পোস্টাল কোড
      • উল্লেখ করা যে কোনো বিষয় শনাক্তকারী মানচিত্রের GPS পিন বা পিন (এমনকি পিন যদি আমাদের প্ল্যাটফর্মের বাইরের কোনো লিঙ্কে থাকে, তবুও)
    • কনটেন্টে সেখানকার বাসিন্দাকে বা বাসিন্দাদের শনাক্ত করা হলে।
    • সেই বাসিন্দা তার ব্যক্তিগত বাসস্থানের ঠিকানা প্রকাশ করার বিষয়ে আপত্তি জানালে বা বসবাসকারী বাসিন্দার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর প্রসঙ্গ থাকলে।
    • বাসস্থানের ঠিকানা সংবাদের কেন্দ্রবিন্দু হলে, বাসস্থানের ছবি শেয়ার করা হয় না (সংশ্লিষ্ট বাসিন্দার বিরুদ্ধে বিক্ষোভ দেখানোর প্রসঙ্গে শেয়ার করা ছাড়া)
  • কনটেন্ট যা অন্যদের বাসস্থান সংক্রান্ত ব্যক্তিগত তথ্য চায় (যখন কোনো উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাকে বসবাস করার জন্য সরকারি বাসভবন বা দূতাবাস দেওয়া হয়, তা ছাড়া)
  • কনটেন্ট যা সেফ হাউসের লোকেশন চায় বা নিচের যে কোনো একটি শেয়ার করে সেফ হাউসের সম্পর্কে তথ্য প্রকাশ করে, (যদি না সেফ হাউসের তরফ থেকে সক্রিয়ভাবে সেই তথ্য প্রচার করা হয়)
    • আসল ঠিকানা (মনে রাখবেন: "শুধুমাত্র পোস্ট বক্স" সংক্রান্ত তথ্য ব্যবহার করা যাবে)
    • সেফ হাউসের ছবি
    • সেফ হাউসের শনাক্তযোগ্য শহর/এলাকা
    • সেফ হাউসের বাসিন্দাদের পরিচয় প্রকাশের তথ্য
মেডিকেল তথ্য
  • অন্যদের চিকিৎসা, মনস্তাত্ত্বিক, বায়োমেট্রিক, বা জেনেটিক/বংশগত তথ্য শেয়ার করা বা এসব তথ্য চাওয়া, (দৃশ্য হিসাবে দেখানো অথবা অডিও বা ভিডিওর মাধ্যমে শেয়ার করা সহ), যখন এটি স্পষ্ট যে তথ্যগুলো মেডিকেল রেকর্ড বা অন্যান্য অফিসিয়াল ডকুমেন্ট থেকে পাওয়া গেছে।
আর্থিক তথ্য।
  • যিনি পোস্ট করেছেন, তার বা অন্যদের সম্পর্কে যে কনটেন্টে আর্থিক তথ্য শেয়ার করা হয় বা চাওয়া হয়, সেক্ষেত্রে তা কোনো ব্যক্তির ব্যক্তিগত আর্থিক তথ্য হিসাবে বিবেচিত হয়, এর মধ্যে রয়েছে:
    • সর্বজনীন নয়, এমন আর্থিক রেকর্ড বা বিবৃতি।
    • নিরাপত্তা কোড বা পিন কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
    • লগ-ইনের বিশদ বিবরণ, নিরাপত্তা কোড বা পিন কোড সহ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির তথ্য।
    • বৈধতার তারিখ বা নিরাপত্তা পিন বা কোড সহ ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য।
  • এমন কনটেন্ট যা কোনো বিজনেস বা সংগঠনের সর্বজনীন নয় এমন আর্থিক তথ্য শেয়ার করে বা চায়, সেটিকে কোনো বিজনেস বা সংগঠনের আর্থিক তথ্য হিসাবে বিবেচিত হয়, তবে সংগঠন যখন নিজেই তা শেয়ার করে (আসল প্রসঙ্গ অটুট রেখে পরবর্তী কিছু শেয়ার করা সহ) বা পাবলিক রিপোর্টিংয়ের শর্ত অনুসারে শেয়ার করা হয় (যেমন, স্টক এক্সচেঞ্জ বা রেগুলেটরি এজেন্সির প্রয়োজনে), এর মধ্যে রয়েছে:
    • সর্বজনীন নয়, এমন আর্থিক রেকর্ড বা বিবৃতি
    • নিরাপত্তা কোড বা পিন কোড সহ ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর।
    • লগইনের বিশদ বিবরণ, নিরাপত্তা কোড বা পিন কোড সহ ডিজিটাল পেমেন্ট পদ্ধতির তথ্য।
হ্যাক করা উৎসের তথ্য
  • পোস্টারে দাবি করা বা হ্যাক হওয়া উৎস থেকে নিশ্চিতভাবে পাওয়া কন্টেন্ট, তাতে ভুক্তভোগী ব্যক্তি বিখ্যাত কেউ বা সাধারণ কেউ, যেই হোক না কেন।
এছাড়াও, নিচের কনটেন্ট সরিয়ে দেওয়া হতে পারে:
  • কারো ফটো বা ভিডিও, যা নিয়ে অভিযোগ করা হয়েছে এবং যেখানে ছবিতে থাকা:
    • 13 বছরের কম বয়সী একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং কনটেন্টের বিষয়ে সে বা তার মা-বাবা অথবা আইনি অভিভাবক অভিযোগ করেছেন।
    • 13 থেকে 18 বছরের মধ্যবর্তী একজন অপ্রাপ্তবয়স্ক ব্যক্তি এবং সে কনটেন্টটির বিষয়ে অভিযোগ করেছেন।
    • যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে থেকে একজন প্রাপ্তবয়স্ক কনটেন্টের বিষয়ে অভিযোগ করেছেন এবং প্রযোজ্য আইন তা মুছে ফেলার অধিকার দিতে পারে।
    • এমন যে কেউ যিনি নিজে থেকে কনটেন্টের বিষয়ে অভিযোগ জানাতে পারছেন না।
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
  • ব্যক্তি বিশেষ ও চিকিৎসা সুবিধা সংক্রান্ত ছবি, যা কনটেন্ট হিসাবে বিবেচিত হয় এবং যাতে উল্লেখ করা বিষয় দেখানো হয়েছে, যেমন, কোনো ব্যক্তি চিকিৎসা বা স্বাস্থ্য সুবিধা নিচ্ছেন অথবা কোনো সাধারণ ব্যক্তি বা অপ্রাপবয়স্ক কেউ চিকিৎসাকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্রে প্রবেশ করছেন বা সেখান থেকে বেরোচ্ছেন এবং এই বিষয়ে নিম্নলিখিত ব্যক্তি অভিযোগ জানাচ্ছেন:
    • ছবিতে থাকা ব্যক্তি
    • ছবিতে থাকা ব্যক্তির প্রতিনিধি
    • ছবিতে থাকা ব্যক্তির দেখাশোনার দায়িত্ব পালন করার সঙ্গে সম্পর্কিত চিকিৎসাকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্র অথবা
    • ছবিতে থাকা ব্যক্তিকে পরিষেবা দেওয়া চিকিৎসাকেন্দ্র বা স্বাস্থ্যকেন্দ্র
  • ডকুমেন্ট বা খবর, যে খবর বিদেশি সরকারের প্রভাব থাকা কার্যকলাপের অংশ হিসাবে কোনো নির্বাচনের সঙ্গে সম্পর্কিত সার্বজনীন নয়, এমন তথ্য প্রকাশ করার উদ্দেশ্যে শেয়ার করা হয়।
    • খবরটি ফাঁস হওয়ার পিছনে যে দেশ দায়ী, সেই দেশের রাষ্ট্র-নিয়ন্ত্রিত মিডিয়া সংস্থা এমন খবর ফাঁস করলে আমরা সেই রিপোর্টিং অর্থাৎ প্রতিবেদন সরিয়ে দিই।
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তাঁরা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা এবং নীতি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করছেন।
প্রাইভেসি লঙ্ঘনের ক্ষেত্রে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন