ভুল তথ্য
নীতির বিশদ
লগ পরিবর্তন করুন
আজ
8 এপ্রি, 2025
14 মার্চ, 2025
8 জানু, 2025
19 জুলাই, 2024
10 জুলাই, 2024
11 জুন, 2024
21 মে, 2024
7 ফেব, 2024
6 ডিসে, 2023
30 সেপ্টেম্বর, 2023
15 জুলাই, 2023
নীতি তৈরির কারণ
আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে অন্যান্য যেসব তথ্য সম্বন্ধে বলা হয়েছে, ভুল তথ্য হলো তার থেকে আলাদা, কারণ এই ক্ষেত্রে নিষিদ্ধ বিষয়ের সর্বাঙ্গীণ লিস্ট তৈরি করার কোনো আলাদা উপায় নেই। উদাহরণস্বরূপ, হিংসার দৃশ্য বা ঘৃণাপূর্ণ আচরণের ক্ষেত্রে আমরা যে ধরনের কনটেন্ট নিষিদ্ধ করি, আমাদের নীতিতে তা নির্দিষ্ট করে উল্লেখ করা আছে এবং এমনকি যারা এই নীতির সাথে একমত নন তারাও সেগুলো অনুসরণ করতে পারেন। ভুল তথ্যের ক্ষেত্রে এরকম কোনো স্পষ্ট বিভাজন আমরা করতে পারি না। পৃথিবী প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে, এবং এক মুহূর্তে যা সত্যি বলে মনে হয় পরের মুহূর্তে তা সত্যি নাও হতে পারে। লোকজনের কাছেও তাদের চারপাশের জগৎ সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য রয়েছে এবং এর মধ্যে হয়তো অনেকে কিছুটা সত্যি বলে বিশ্বাস করেন, কিন্তু আসলে তা নয়। কোনো নীতি যা শুধুমাত্র "গুজব" নিষিদ্ধ করে তার মাধ্যমে যারা আমাদের পরিষেবা ব্যবহার করেন তাদেরকে দরকারি নোটিশ দেওয়া হবে না এবং তথ্যে আমাদের যথাযথ অ্যাক্সেস নেই বলে তা বলবৎ করাও যাবে না।
তার বদলে, আমাদের নীতি গুজবের বিভিন্ন শ্রেণী-বিভাগের ব্যাপারে স্পষ্টভাবে বলে এবং সেই বক্তব্য দেখে আমাদের কী করতে হবে সে সম্পর্কে স্পষ্ট নির্দেশনা দেওয়ার চেষ্টা করে। প্রত্যেক বিভাগের জন্য আমাদের দৃষ্টিভঙ্গি, আমাদের অভিব্যক্তি, নিরাপত্তা, মর্যাদা, প্রামাণিকতা এবং প্রাইভেসির মূল্যবোধের ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রে আমাদের প্রচেষ্টাকেই প্রতিফলিত করে।
আমরা ভুল তথ্য সরিয়ে দিই, কারণ তা আসন্ন শারীরিক ক্ষতির ঝুঁকির ক্ষেত্রে সরাসরি সাহায্য করতে পারে। আমরা এমন কনটেন্টও সরিয়ে দিই যা রাজনৈতিক প্রক্রিয়ার কার্যকারিতায় সরাসরি হস্তক্ষেপ করার ক্ষেত্রে সাহায্য করতে পারে। এই বিভাগগুলোর মধ্যে ঠিক কোনটি গুজব ছড়াতে পারে তা স্থির করতে, আমরা এমন স্বাধীন বিশেষজ্ঞদের সাথে পার্টনারশিপ করি, যাদের কনটেন্টের সত্যতা এবং কনটেন্টটি আসন্ন কোনো ক্ষতির ঝুঁকির ক্ষেত্রে সরাসরি সাহায্য করতে পারে কি না তা মূল্যায়ন করার জন্য জ্ঞান ও দক্ষতা রয়েছে। যেমন এর মধ্যে রয়েছে, নাগরিক সংঘাত সম্পর্কে কোনো গুজবের সত্যতা নির্ধারণে যে দেশে ঘটনাটি ঘটেছে, সেই দেশের উপস্থিতিতে মানবাধিকার সংগঠনের সঙ্গে পার্টনারশিপে কাজ করা।
অন্য সব গুজবের ক্ষেত্রে, আমরা এর বিস্তার কমাতে বা একটি ফলপ্রসূ কথোপকথনে উৎসাহিত করে এমন কোনো পরিবেশ তৈরি করার বিষয়ে আলোকপাত করি। আমরা জানি যে লোকজন অনেক সময়েই এমন উপায়ে গুজব ব্যবহার করেন যা ক্ষতি করবে না, যেমন কোনো পয়েন্টকে অতিরঞ্জিত করতে ("খেলাধুলার ইতিহাসে এই টিমের সব চেয়ে খারাপ রেকর্ড রয়েছে!") বা হাস্যরস বা ব্যঙ্গ করতে ("আমার স্বামী সবে মাত্র 'বছরের সবচেয়ে ভালো স্বামী'-র পুরস্কার জিতেছে৷”) তারা ভুল স্টোরি দিয়েও তাদের অভিজ্ঞতা শেয়ার করতে পারেন। কিছু ক্ষেত্রে, লোকেরা গভীরভাবে বিশ্বাস করেন এমন ব্যক্তিগত মতামত শেয়ার করেন যা অনেকে মিথ্যা বলে মনে করেন বা এমন সব তথ্য শেয়ার করেন যা তারা সত্যি বলে বিশ্বাস করলেও অন্যরা তা অসম্পূর্ণ বা বিভ্রান্তিকর বলে বিবেচনা করেন।
এই ধরনের বিবৃতি কতটা ব্যাপকভাবে আসে তা বুঝে আমরা সম্ভাব্য বিভ্রান্তিকর বা বিভ্রান্ত করবে এমন কনটেন্টের ক্ষেত্রে ইউজারদের সহায়ক তথ্য দেওয়ার বিষয়ে আলোকপাত করি। এই প্রচেষ্টার অংশ হিসাবে, আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের বাইরে পৃথিবীর বিভিন্ন জায়গায়, আমাদের প্ল্যাটফর্মে ভাইরাল হওয়া কনটেন্টের সত্যতা রিভিউ ও রেট করতে থার্ড-পার্টি তথ্য পরীক্ষাকারী সংগঠনের সাথে পার্টনারশিপে কাজ করি (মার্কিন যুক্তরাষ্ট্রে আমাদের এই সংক্রান্ত পদ্ধতি এখানে ও এখানে দেখুন)। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম শুরু হওয়া 'কমিউনিটি নোট' প্রোগ্রামের সাহায্যে, লোকেরা সম্ভবত বিভ্রান্তিকর বা বিভ্রান্ত করে এমন Facebook, Instagram ও Threads পোস্টে আরও প্রসঙ্গ যোগ করতে পারেন (এখানে দেখুন)। এছাড়াও, লোকেরা যাতে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন যে কোন কনটেন্ট তাদের পড়া, বিশ্বাস ও শেয়ার করা উচিত, সেইজন্য আমরা মিডিয়া ও ডিজিটাল সাক্ষরতা বাড়াতে সাহায্যের বিভিন্ন উপায় দিয়ে থাকি। আমরা চাই লোকেরা ডিজিটালি তৈরি বা পরিবর্তিত ফটোরিয়েলিস্টিক ভিডিও বা রিয়েলিস্টিক-সাউন্ডিং অডিও থাকা অর্গ্যানিক কনটেন্ট পোস্ট করার সময়, আমাদের AI-ডিসক্লোজার টুল ব্যবহার করে তা প্রকাশ করুন এবং তারা তা না করলে আমরা জরিমানা ধার্য করতে পারি। বিশেষত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের বিভ্রান্ত হওয়ার খুব বেশি ঝুঁকি আছে, এমন ডিজিটালি তৈরি বা পরিবর্তিত নির্দিষ্ট কনটেন্টে আমরা লেবেলও যোগ করতে পারি।
পরিশেষে, অন্যান্য ক্ষেত্রে প্রায়শই ভুল তথ্য ছড়ানোর সম্ভাবনা আছে, এমন কনটেন্ট ও আচরণ আমরা নিষিদ্ধ করি। উদাহরণ হিসাবে, আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড ফেক অ্যাকাউন্ট, জালিয়াতি এবং সুপরিকল্পিত অমানবিক আচরণ নিষিদ্ধ করে৷
অনলাইন ও অফলাইন পরিবেশের পরিবর্তন ও বিকাশ করার পাশাপাশি, সময়ের সাথে সাথে আমরা এই নীতিগুলোও উন্নত করব। যেসব অ্যাকাউন্ট বার বার নিচে তালিকাভুক্ত ভুল তথ্য শেয়ার করে, সেগুলোর কনটেন্টে এই নীতি কার্যকর করা ছাড়াও, বিতরণ কমানো, তাদের বিজ্ঞাপন দেওয়ার ক্ষমতা সীমিত করা বা আমাদের প্ল্যাটফর্ম থেকে সরিয়ে দেওয়া হতে পারে। Meta কোনো কনটেন্ট সরিয়ে দিলে কী হয়, সেই সম্পর্কে অতিরিক্ত তথ্য এখানে পাবেন।
নির্দেশিকা
আমরা যে ভুল তথ্য সরিয়ে দিই:
আমরা নিম্নলিখিত ধরনের ভুল তথ্য সরিয়ে দিই:
I. শারীরিক ক্ষতি বা হিংস্রতা
আমরা গুজব বা যাচাই করা যায় না এমন গুজবগুলোকে সরিয়ে দিই যেগুলো আসন্ন সহিংসতা বা মানুষের শারীরিক ক্ষতির ঝুঁকির ক্ষেত্রে সরাসরি সাহায্য করার সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ পার্টনাররা নির্ধারণ করেছেন। আমরা গুজবের সংজ্ঞা দিতে এমন কোনও দাবি থাকা সেই কনটেন্টকে বোঝাই যেটিকে কোনও অনুমোদিত তৃতীয় পক্ষ মিথ্যা বলে নির্ধারণ করেছেন। আমরা যাচাই করা যায় না এমন গুজবের সংজ্ঞা দিতে এমন কোনো দাবিকে বোঝাই, যা নিয়ে বিশেষজ্ঞ পার্টনাররা নিশ্চিতভাবে বলেছেন যে এর উৎস শনাক্ত করা অত্যন্ত কঠিন বা অসম্ভব, যার নির্ভরযোগ্য উৎস নেই, যেখানে দাবিটি বাতিল করার জন্য যথেষ্ট নির্দিষ্ট তথ্য নেই, বা যেখানে দাবিটি খুবই অবিশ্বাস্য বা তা বিশ্বাস করা খুব অযৌক্তিক।
আমরা জানি যে কখনও কখনও কোনও নির্দিষ্ট প্রসঙ্গে কোনও গুজবকে আপাতভাবে সত্যি বলে মনে হতে পারে, এই গুজবে সহিংসতার হুমকি থাকে যা মৃত্যুর ঝুঁকি বাড়ানো, গুরুতর আঘাত বা অন্যান্য শারীরিক ক্ষতির ক্ষেত্রে সাহায্য করতে পারে, এর পাশাপাশি যে কোনো অফলাইন ক্ষতির ঝুঁকির ক্ষেত্রেও সাহায্য করতে পারে। আমরা বেসরকারি সংগঠন (NGO), অলাভজনক সংস্থা, মানবিক সংগঠন ও আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে একটি বিশ্বজনীন নেটওয়ার্কের মাধ্যমে কাজ করি, এইসব সংগঠনের কাছে স্থানীয় পরিবর্তনের প্রক্রিয়া সম্বন্ধে বিশেষ তথ্য রয়েছে।
সামাজিক সহিংসতায় সবচেয়ে বেশি ঝুঁকির সম্মুখীন হচ্ছে এমন দেশগুলোতে, কোন মিথ্যা দাবি সরাসরি আসন্ন শারীরিক ক্ষতির ঝুঁকি তৈরি করতে পারে, তা বোঝার জন্য আমরা স্থানীয় পার্টনারদের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করি। আমরা তখন আমাদের প্ল্যাটফর্মে যে কনটেন্টের জন্য এমন দাবি তৈরি হয়, সেই কনটেন্ট শনাক্ত করে তা সরানোর কাজ করি। যেমন, স্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করে, আমরা সহিংসতা, ভুক্তভোগী বা সহিংসতার অপরাধী, অস্ত্র বা সামরিক অস্ত্রকে বর্ণনা করার মিথ্যা দাবি করে, প্রসঙ্গের বাইরের এমন মিডিয়াকে সরিয়ে দিতে পারি।
II. স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক গুজব
জনস্বাস্থ্য এবং নিরাপত্তার আসন্ন ক্ষতির ক্ষেত্রে সরাসরি সাহায্য করতে পারে এমন সব স্বাস্থ্য সংক্রান্ত গুজব শনাক্ত করতে আমরা মুখ্য স্বাস্থ্য সংস্থাগুলোর সঙ্গে পরামর্শ করি। আমরা যে সব ক্ষতিকারক স্বাস্থ্য সংক্রান্ত গুজব সরিয়ে ফেলি তার মধ্যে নিম্নোক্ত বিষয়গুলো রয়েছে:
- টিকা সম্বন্ধীয় গুজব। যখন জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে আসেন যে টিকা সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে এবং যা সম্ভবত আসন্ন টিকা নেওয়া বাতিল করার ক্ষেত্রে সরাসরি সাহায্য করতে পারে, তখনই আমরা প্রাথমিকভাবে টিকা সম্পর্কে গুজব সরিয়ে দিয়ে থাকি। এতে রয়েছে:
- টিকার কারণে অটিজম হয় (উদাঃ: “টিকাকরণ বাড়ানোর ফলেই অনেক শিশু আজকের দিনে অটিজমের শিকার হচ্ছে।”
- টিকা নেওয়ার কারণে হঠাৎ করে শিশুর মৃত্যুর লক্ষণ দেখতে পাওয়া যায় (উদাঃ: “টিকা দেওয়ার কারণে যে SIDS হয় আপনি কি তা জানেন না?”
- টিকা সেই রোগেরই কারণ হতে পারে যেটার থেকে সুরক্ষা পেতে এটা তৈরি করা হয়েছে বা টিকা নিয়েছেন এমন ব্যক্তির সেই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে (উদাঃ: “টিকা নেওয়ার ফলে আপনার রোগ হওয়ার আরও বেশি সম্ভাবনা থাকে কারণ এর ভিতরে রোগের স্ট্রেন থাকে। সতর্ক থাকুন!”)
- টিকা ও এর উপাদানগুলো প্রাণঘাতক, বিষঘটিত, বিষাক্ত, ক্ষতিকর বা বিপজ্জ্বনক হয় “আপনি অবশ্যই টিকা নিতে পারেন, যদি না আপনার শরীরে বিষ ঢোকানো নিয়ে আপনার কিছুই মনে না হয়।”
- স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা টিকা নিয়ে রোগ প্রতিরোধ করার ক্ষমতার চাইতে অনেক বেশি নিরাপদ (উদা: “টিকা নেওয়ার চাইতে রোগ হওয়া অনেক বেশি নিরাপদ।”
- চিকিৎসা পদ্ধতি অনুযায়ী সুপারিশ করা হলেও, কম সময়ের ব্যবধানে একাধিক টিকা নেওয়ার ফল বিপজ্জ্বনক হয় “একই সময়ে কখনই একটির বেশি টিকা নেবেন না, তা নেওয়া বিপজ্জনক - আপনার ডাক্তার আপনাকে যাই বলুন না কেন আমি তা মানি না!”
- টিকা সেই রোগ প্রতিরোধ করতে কার্যকর নয় যার থেকে সুরক্ষিত থাকার উদ্দেশ্যেই তা তৈরি করা হয়েছে| যাইহোক, কোভিড-19, ফ্লু এবং ম্যালেরিয়ার টিকার ক্ষেত্রে, আমরা দাবি সরাই না যাতে বলা হয়েছে যে এই সকল টিকা কাউকে এই সব ভাইরাসের দ্বারা সংক্রামিত হওয়া থেকে বাঁচাতে কার্যকর নয়। (উদাহরণ: সরান – “পোলিও টিকা আপনাকে পোলিও রোগের থেকে সুরক্ষিত রাখতে কিছুই করে না।” সরান – “টিকা আসলে আপনার রোগ প্রতিরোধ করতে কিছুই করে না।” অনুমতি দিন - “টিকাটি আপনাকে কোভিড-19 হওয়া থেকে বাঁচাতে পারবে না, তাই লোকজনের সংস্পর্শে গেলে আপনাকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে এবং মাস্কও পরতে হবে।”
- হাম হলে কারোর মৃত্যু হয় না (অতিরিক্ত তথ্য এবং/বা প্রসঙ্গের প্রয়োজন) (উদা: “আপনার হাম হলে চিন্তা করবেন না, সেটা তেমন মারাত্মক হবে না।”)
- টিকাগুলো যে সব রোগের জন্য নেওয়া হয়, ভিটামিন C-ও রোগ প্রতিরোধে সেই টিকাগুলোর মতো একই ভাবে কাজ করে।
- জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থায় স্বাস্থ্য সম্পর্কে যে গুজব ছড়ায়। জনস্বাস্থ্য সংক্রান্ত জরুরি অবস্থার সময় আমরা সেই গুজব সরিয়ে থাকি যখন জনস্বাস্থ্য কর্তৃপক্ষ এই সিদ্ধান্তে পৌঁছে যায় যে সেটা সত্যিই মিথ্যা তথ্য এবং যা ব্যক্তিকে ক্ষতিকারক রোগে আক্রান্ত হওয়া বা রোগ ছড়ানো বা সংশ্লিষ্ট টিকা নেওয়া বাতিল করা সহ সরাসরি আসন্ন শারীরিক ক্ষতির ঝুঁকির ক্ষেত্রে সাহায্য করতে পারে। আমরা বিশ্বব্যাপী এবং স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের সঙ্গে পার্টনারশিপ করে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা শনাক্ত করি।
- স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ক্ষতিকারক অলৌকিক নিরাময়ের প্রচার বা তার পরামর্শ দেওয়া। এর মধ্যে রয়েছে এমন চিকিৎসা যেখানে স্বাস্থ্যের প্রসঙ্গে সুপারিশকৃত এমন পদ্ধতি প্রয়োগ করা হয়, যা সরাসরি গুরুতর আঘাত বা মৃত্যু হওয়ার মতো ঝুঁকির ক্ষেত্রে সাহায্য করতে পারে এবং চিকিৎসা করার মতো তেমন কোনো স্বাস্থ্যকর বৈধ ব্যবহার নেই (যেমন: ব্লিচ করা, জীবাণুনাশ করা, কালো সালভ, কস্টিক সোডা দেওয়া)।
III. ভোটার এবং/বা জনগণনায় হস্তক্ষেপ করা
নির্বাচন এবং জনগণনায় সততা প্রচারের প্রচেষ্টায়, আমরা সেই সব গুজব সরিয়ে দিই যা সেই প্রক্রিয়াগুলোতে অংশগ্রহণ করার ক্ষেত্রে লোকজনের ক্ষমতায় সরাসরি হস্তক্ষেপ করার মতো ঝুঁকির বিষয়ে সাহায্য করতে পারে। এতে নিম্নলিখিতগুলি অন্তর্ভুক্ত আছে:
- ভোট দেওয়ার বা ভোটার রেজিস্ট্রেশন বা জনগণনাতে তারিখ, লোকেশন ও সময় এবং অংশগ্রহণ করার পদ্ধতি সম্বন্ধে গুজব ছড়ানো।
- কে ভোট দিতে পারবেন, ভোট দেওয়ার যোগ্যতা, ভোট গণনা হবে কি না এবং ভোট দিতে কী ধরনের তথ্য এবং/বা উপাদান অবশ্যই দিতে হবে সেই সম্বন্ধে গুজব ছড়ানো৷
- কোনও প্রার্থী ভোটে লড়ছেন কি লড়ছেন না সেই সম্বন্ধে গুজব ছড়ানো৷
- জনগণনায় কে অংশ নিতে পারেন এবং অংশ নিতে অবশ্যই কী ধরনের তথ্য বা উপাদান অবশ্যই দিতে হবে সেই সম্বন্ধে গুজব ছড়ানো৷
- জনগণনায় সরকারের অংশগ্রহণ সম্পর্কিত ভুল তথ্য এবং প্রযোজ্য অনুসারে এমন ভুল তথ্যও সরানো হবে, যেখানে বলা হবে যে কোনো ব্যক্তির জনগণনার তথ্য অন্য কোনো সরকারি সংস্থার (জনগণনা সংক্রান্ত নয় এমন) সঙ্গে শেয়ার করা হবে৷
- মিথ্যা বা অপ্রমাণিত দাবি যে ইউ.এস. ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (ICE) একটি ভোটদান কেন্দ্র।
- সুস্পষ্ট মিথ্যা দাবি, যেখানে দাবি করা হবে যে লোকেরা ভোট দেওয়ার প্রক্রিয়ায় অংশগ্রহণ করলে তারা কোভিড-19 (বা অন্য কোনো সংক্রামক রোগ) রোগে সংক্রামিত হবেন।
- মার্কিন ভোটদান কেন্দ্রের বর্তমান পরিস্থিতি সম্পর্কে মিথ্যা দাবি যা ভোট দেওয়া অসম্ভব করে তুলবে, যেমন নির্বাচন কর্তৃপক্ষ পরিস্থিতিটি যাচাই করেছে।
হিংসাত্মক কাজকর্ম করতে উস্কানি দেওয়া, অবৈধ অংশগ্রহণের প্রচার করা এবং নির্বাচনী প্রক্রিয়ায় বাধা দেওয়ার উদ্দেশ্যে কিছু করার জন্য উস্কানি দেওয়ার মতো বিষয় নিয়ন্ত্রণ করতে আমাদের অতিরিক্ত নীতি রয়েছে। এই নীতিগুলো আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের অন্যান্য বিভাগ-এ দেখানো হয়েছে।
নিচের কনটেন্টের ক্ষেত্রে, আমরা তাতে তথ্যমূলক লেবেল অন্তর্ভুক্ত করি:
কারসাজি করা মিডিয়া
বিভিন্ন উপায়ে মিডিয়া এডিট করা যেতে পারে। শৈল্পিক কারণে কনটেন্ট ছেঁটে দেওয়া বা সংক্ষিপ্ত করা বা মিউজিক যোগ করার মতো অনেক ক্ষেত্রে, এই পরিবর্তনগুলো অনুকূল হয়। অন্যান্য ক্ষেত্রে, কোনো ধরনের কারসাজি করা হলেও তা সহজে বোঝা যায় না এবং তা মানুষকে বিভ্রান্ত করতে পারে।
- ডিজিটালি তৈরি বা পরিবর্তিত কনটেন্ট, যা লোকেদের বিভ্রান্ত করতে পারে। যে কনটেন্ট অন্য কোনোভাবে কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে না, আমরা সেই কনটেন্টের পাশে তথ্যমূলক লেবেল রাখতে পারি – অথবা বিজ্ঞাপন হিসাবে জমা দেওয়া কোনো কনটেন্টকে প্রত্যাখ্যান করতে পারি – যেখানে কনটেন্টটি কোনো একেবারে বাস্তবের মতো (ফটোরিয়ালিস্টিক) ছবি বা ভিডিও অথবা ডিজিটালি তৈরি বা পরিবর্তিত অডিও, যা শুনতে সত্যিকারের মতো লাগে এবং যেখানে বিশেষত গুরুত্বপূর্ণ বিষয়ে জনগণের প্রতারিত হওয়ার খুব বেশি ঝুঁকি থাকে।
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তাঁরা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা এবং নীতি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করছেন।
গুজবের বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন