স্থানীয় বেআইনি কনটেন্ট, প্রোডাক্ট বা পরিষেবা

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
নিয়ন্ত্রক বা সরকারি সত্তারা যখন মনে করেন যে আমাদের পরিষেবার কনটেন্ট স্থানীয় আইনের বিরুদ্ধে গেছে, তখন তারা আমাদের কনটেন্ট সীমাবদ্ধ করতে বলতে পারেন। বেসরকারি সত্তা ও জনগণের মধ্যে থেকে কোনো সদস্যও বেআইনি কনটেন্টের অভিযোগ জানাতে পারেন। আমরা কোর্টের অর্ডারও পেতে পারি।
আমরা যখন কোনো রিপোর্ট বা অর্ডার পাই, তখন এটি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে কি না প্রথমে তা রিভিউ করি। কনটেন্টটি আমাদের নীতির বিরুদ্ধে গেছে বলে নির্ধারণ করলে, আমরা সেটি সরিয়ে দিই। কনটেন্ট আমাদের নীতির বিরুদ্ধে না গেলে, গ্লোবাল নেটওয়ার্ক ইনিশিয়েটিভ এবং আমাদের কর্পোরেট মানবাধিকার নীতি-র সদস্য হিসাবে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী, অভিযোগটি বৈধ কি না তা নির্ধারণ করার জন্য আমরা সতর্কতার সাথে আইনি রিভিউ করি, পাশাপাশি মানবাধিকার সংক্রান্ত বিষয়গুলো সতর্কতার সাথে দেখি।
যেসব ক্ষেত্রে আমরা বিশ্বাস করি যে অভিযোগটি আইনত বৈধ নয়, অত্যধিক বিস্তৃত বা আন্তর্জাতিক মানবাধিকার সংক্রান্ত স্ট্যান্ডার্ডের সাথে সঙ্গতিপূর্ণ নয়, সেক্ষেত্রে আমরা স্পষ্ট করে ব্যাখ্যা করতে অনুরোধ করতে পারি বা কোনো পদক্ষেপ নাও নিতে পারি।
আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের পরিবর্তে যেখানে আমরা স্থানীয় আইনের ভিত্তিতে ইউজারের কনটেন্টের বিরুদ্ধে কাজ করি, যেখানে এটিকে বেআইনি বলে অভিযোগ করা হয়, শুধুমাত্র সেখানকার বিচার ব্যবস্থা অনুযায়ী কনটেন্টের অ্যাক্সেস সীমাবদ্ধ করার প্রয়াস চালাই এবং অন্য কোনো জরিমানা ধার্য করি না বা ফিচারে বিধি-নিষেধ আরোপ করি না। আমরা প্রভাবিত ইউজারদেরও জানাই।
এছাড়াও, আমরা স্থানীয় আইন লঙ্ঘনকারী কনটেন্টের অভিযোগ কীভাবে মূল্যায়ন করি এবং এই ক্ষেত্রে কোথায় এই ধরনের কনটেন্টের অ্যাক্সেস সীমাবদ্ধ করি সেই সংক্রান্ত বিস্তারিত রিপোর্ট পাবলিশ করি, যা এখানে উপলভ্য আছে।
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
স্থানীয় বেআইনি কনটেন্ট, প্রোডাক্ট বা পরিষেবার ক্ষেত্রে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন