থার্ড-পার্টির মেধা সম্পত্তি লঙ্ঘন

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
Meta মেধা সম্পত্তি অধিকারকে অত্যন্ত গুরুত্ব দেয় এবং কমিউনিটির পারস্পরিক বিশ্বাসের উপর নির্ভর করে তৈরি একটি জায়গায়, মত প্রকাশ, ক্রিয়েটিভিটি ও আবিষ্কারে উৎসাহ দেওয়ার সাথে সাথে এইসব অধিকার রক্ষা করার জন্যও প্রতিশ্রুতিবদ্ধ।
এই কারণে, আমরা কপিরাইট, ট্রেডমার্ক বা অন্যান্য আইনি অধিকার সহ, অন্য কারোর মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন করে, এমন কনটেন্ট পোস্ট করার পরিপ্রেক্ষিতে নীতি প্রয়োগ করি। আমরা নিজেদের মেধা সম্পত্তির ট্রান্সপারেন্সি রিপোর্ট থেকে পাওয়া মেধা সম্পত্তির রিপোর্ট সম্পর্কে তথ্য প্রকাশ করি।
আপনার মেধা সম্পত্তি অধিকার লঙ্ঘন করতে পারে এমন কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাতে, আমাদের মেধা সম্পত্তি সংক্রান্ত হেল্প সেন্টার দেখুন বা বিজনেস প্রোটেকশন পেজ দেখুন অথবা ব্র্যান্ড রাইটস প্রোটেকশন অ্যাক্সেস করার জন্য আবেদন জানান।
কোনো স্বত্বাধিকারী বা অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে অভিযোগ পেলে আমরা এমন কনটেন্ট সরিয়ে দেবো বা তাতে বিধি-নিষেধ আরোপ করব, যা নিম্নলিখিত বিষয়ের সাথে জড়িত থাকে:
  • কপিরাইট লঙ্ঘন।
  • ট্রেডমার্ক লঙ্ঘন।
  • নকল প্রোডাক্টের বিক্রি বা প্রচার
  • ব্র্যান্ডের(গুলোর) সাথে মিথ্যা অধিভুক্তি
  • মেধা সম্পত্তি অধিকার অথবা মালিকানার অধিকারের অন্য কোনো প্রকার লঙ্ঘন বা বিরোধিতা
এছাড়াও, আমরা এমন কনটেন্ট সরিয়ে দিই, যা:
  • যার মধ্যে এমন চিহ্ন থাকে যা পরামর্শ দেয় যে কনটেন্টটি ব্র্যান্ডেড প্রোডাক্টের নকল বিক্রি বা প্রচার করছে
  • যার মধ্যে সন্দেহজনক নকল প্রোডাক্ট বিক্রি বা এর প্রচার করার জন্য প্ল্যাটফর্মের বাইরের নির্দিষ্ট ওয়েবসাইটের লিঙ্ক থাকে
  • যা কোনো স্বত্বাধিকারীর নকল বলে আগে অভিযোগ জানানো কনটেন্টের মতো একই রকমের বা প্রায় একই রকমের সন্দেহজনক নকল প্রোডাক্ট বিক্রি বা এর প্রচার করে
  • সন্দেহজনক কপিরাইট লঙ্ঘন শেয়ার করে, এর প্রচার করে বা তাতে সুবিধা করে দেয়
আমরা এমন অ্যাকাউন্ট সরিয়ে দিই, যা:
  • এই নীতিকে বার বার লঙ্ঘন করে।
আমরা স্বত্বাধিকারীর অনুমোদন করা এবং নির্ধারিত ন্যায্য ব্যবহারের নীতি মেনে চলে এমন কনটেন্টের অনুমতি দিই
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
থার্ড-পার্টির মেধা সম্পত্তি লঙ্ঘন সংক্রান্ত সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন