মানব শোষণ

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
মানুষের পক্ষে ক্ষতিকারক কার্যকলাপে বাধা দিতে ও তা আটকানোর জন্য আমরা এমন কনটেন্ট সরিয়ে দিই যা মানব পাচার সহ মানব শোষণে সহায়তা করে বা তা পরিচালনা করে। আমরা মানব পাচারকে কারও লাভের জন্য অন্য কাউকে স্বাধীনতা থেকে বঞ্চিত করার ব্যবসা হিসাবে বর্ণনা করি। কাউকে জোর করে তার ইচ্ছার বিরুদ্ধে যৌন ব্যবসা, শ্রম অথবা অন্য কাজে নিযুক্ত করার ঘটনা মানব পাচার হিসাবে পরিচিত। এই বিষয়টি প্রতারণা, শক্তি প্রয়োগ ও জুলুমের ভিত্তিতে হয়; এতে শোষণকারী ব্যক্তিরা আর্থিক বা বাস্তবিকভাবে লাভবান হয় এবং শোষিত লোকজনকে স্বাধীনতা থেকে বঞ্চিত ও হেয় করা হয়।
মানব পাচার বহু ধরনের ও বিশ্ব জুড়ে হয়; এটি বয়স, আর্থ-সামাজিক পটভূমি, জাতি, লিঙ্গ পরিচয় বা লোকেশন নির্বিশেষে যে কোনো ব্যক্তিকে প্রভাবিত করতে পারে। এটি অনেকভাবে হয় এবং যে কোনো পাচারের ঘটনায় শোষণের বিভিন্ন পর্যায় জড়িত থাকতে পারে। এই ধরনের ঘটনা দমনমূলক হওয়ার কারণে পীড়িতদের সম্মতির প্রশ্নই ওঠে না।
মানব পাচার ও স্মাগলিং আলাদা অপরাধ হলেও, এগুলোর মধ্যে সম্পর্ক থাকতে পারে এবং কিছু ক্ষেত্রে দুটি অপরাধের প্রকৃতি বা প্রক্রিয়া একই হতে পারে। জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী, আন্তর্জাতিক সীমানা পেরিয়ে কোনো রাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশের ব্যবস্থা করে দেওয়া বা তা সহজ করে তোলাই হল মানব চোরাচালান। জুলুম বা বল প্রয়োগের প্রয়োজন ছাড়াও এটি সেই ধরনের দুর্বল ব্যক্তিদের শোষণের কারণ হতে পারে, যারা বেশিরভাগ ক্ষেত্রেই একটু ভাল জীবনযাত্রার সন্ধানে তাদের নিজেদের দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করছেন। মানব চোরাচালান হলো এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার ভিত্তিতে রাষ্ট্রের বিরুদ্ধে করা অপরাধ এবং মানব পাচার হলো শোষণের ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে করা অপরাধ।
মানব পাচার বা মানব চোরাচালান সংক্রান্ত বিষয়ে নিন্দা, সচেতনতা বাড়ানোর কনটেন্ট বা নিউজ রিপোর্টিং ছাড়াও, আমরা ব্যক্তিগত নিরাপত্তা ও সীমান্ত পারাপার, আশ্রয় চাওয়া বা কীভাবে কোনো দেশ ছেড়ে যেতে হবে সেই সম্পর্কে তথ্য চাওয়া বা শেয়ার করার কনটেন্টের অনুমতি দিই।
যা পোস্ট করবেন না:
নিচের যে কোনো ধরনের মানব পাচারের মাধ্যমে লোকেদের নিয়োগ করে, সুবিধা দেয় বা শোষণ করে, এমন কনটেন্ট, অ্যাক্টিভিটি বা ইন্টার‍্যাকশন:
  • যৌন ব্যবসার কারণে পাচার (জোর করে, প্রতারণা করে বা বলপূর্বক অপ্রাপ্তবয়স্ক কাউকে দিয়ে করানো বাণিজ্যিক যে কোনো যৌন কার্যকলাপ বা প্রাপ্তবয়স্ক কাউকে দিয়ে করানো বাণিজ্যিক যে কোনো যৌন কার্যকলাপ)
  • শিশু বিক্রি করা বা অবৈধভাবে দত্তক নেওয়া
  • অনাথ আশ্রম থেকে শিশু পাচার ও অনাথ আশ্রমে 'ভলানট্যুরিজম'
  • জোর করে বিয়ে দেওয়া (বাল্য বিবাহ সহ)
  • শ্রমিক শোষণ (দাসখত দেওয়া শ্রমিক সহ)
  • ঘরোয়া দাসত্ব
  • পুনরায় তৈরি হয় না এমন অঙ্গ পাচার, এর মধ্যে অ-শোষণমূলক অঙ্গদান প্রসঙ্গে অঙ্গ বাদ দেওয়া, দান করা বা প্রতিস্থাপন অন্তর্ভুক্ত নয়
  • জোর করে অপরাধমূলক কাজ করানো (যেমন: জোর করে ভিক্ষা করানো, জোর করে মাদক পাচার করানো)
  • শিশু সৈনিক নিয়োগ
যেখানে থার্ড পার্টির কাউকে বাণিজ্যিক যৌন কার্যকলাপের জন্য নিয়োগ করা হয়, এর থেকে সুবিধা দেওয়া হয় বা লাভবান হয় (আর্থিকভাবে নয়তো অন্য উপায়ে), এমন কনটেন্ট
মানব চোরাচালান করতে চায় বা ব্যবস্থা করে দিতে পারে, এমন কনটেন্ট
মানব চোরাচালানের পরিষেবা দেয়, এমন কনটেন্ট
আমরা এই নীতির আওতায় থাকা কনটেন্টের অনুমতি দিই, যখন সেটি নিন্দা করা, শিক্ষামূলক, সচেতনতা বাড়ানোর বা নিউজ রিপোর্টিংয়ের প্রসঙ্গে পোস্ট করা হয়ে থাকে।
মানব শোষণ নীতির অধীনে লঙ্ঘনকারী অ্যাকাউন্টগুলো শনাক্ত করতে ও এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে সাহায্য করার জন্য আমাদের রিভিউয়ার ও অটোমেটেড সিস্টেম বিভিন্ন ধরনের আচরণগত সিগন্যাল বিবেচনা করতে পারেন বা পারে।
  • অন্যান্য লঙ্ঘনকারী অ্যাকাউন্টের সাথে কোনো অ্যাকাউন্টের ইন্টার‍্যাকশন, লঙ্ঘনকারী কনটেন্ট খোঁজা বা তাতে ইন্টার‍্যাকশন করা বা আমাদের নীতি লঙ্ঘনের জন্য আমরা যে কমিউনিটিগুলোকে সরিয়ে দিয়েছি (যেমন গ্রুপ) তাতে সদস্যতা নেওয়ার ভিত্তিতে সেই অ্যাকাউন্টটিকে সরিয়ে দিতে পারি।
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
আইন প্রয়োগকারী সংস্থা, স্থানীয় বেসরকারি সংস্থা বা অন্যান্য বিশ্বস্ত পার্টনাররা নিশ্চিত করলে, শ্রম শোষণের ঝুঁকি বেশি থাকা জায়গায় চাকরির অফার করা কনটেন্ট আমরা সরিয়ে দিতে পারি
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
মানব শোষণের বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন