ঘৃণাপূর্ণ আচরণ

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
আমরা মনে করি, লোকেরা যখন তাদের ব্যক্তি পরিচয়ের কারণে আক্রান্ত হচ্ছেন বলে মনে করেন না, তখন তারা নিজেদের মনোভাব জানাতে পারেন এবং আরও স্বাধীনভাবে যোগাযোগ করতে পারেন। এই কারণে আমরা Facebook, Instagram বা Threads-এ ঘৃণাপূর্ণ আচরণের অনুমতি দিই না।
আমরা ঘৃণাপূর্ণ আচরণকে কোনো ধারণা বা প্রতিষ্ঠান নয় বরং সুরক্ষিত বৈশিষ্ট্যের (PC) ভিত্তিতে লোকেদের বিরুদ্ধে সরাসরি আক্রমণ হিসাবে ব্যাখ্যা করি, যেমন: জাতি, জাতিগত পরিচয়, জাতীয় উৎস, অক্ষমতা, ধর্মীয় পরিচয়, বর্ণ, যৌন অভিমুখিতা, যৌনতা, লিঙ্গ পরিচয় ও গুরুতর রোগ ইত্যাদি। এছাড়াও, অন্য সুরক্ষিত বৈশিষ্ট্যের সঙ্গে উল্লেখ করা হলে আমরা বয়সকে একটি সুরক্ষিত বৈশিষ্ট্য হিসাবে বিবেচনা করি। এছাড়াও, আমরা উদ্বাস্তু, অভিবাসী, প্রবাসী ও শরণার্থীদেরকে সবচেয়ে গুরুতর আক্রমণ (নিচের 1 নং স্তর) থেকেও রক্ষা করি, যদিও আমরা অভিবাসন নীতি সম্পর্কে মন্তব্য ও সমালোচনা করার অনুমতি দিই। একইভাবে, কোনো সুরক্ষিত বৈশিষ্ট্যের সাথে উল্লেখ করা হলে পেশার মতো অ-সুরক্ষিত বৈশিষ্ট্যগুলোর জন্য আমরা কিছু সুরক্ষা দিই। কখনও কখনও, স্থানীয় পরিস্থিতি অনুসারে সূক্ষ্ম পার্থক্য ও ভাষার ব্যবহারের ভিত্তিতে আমরা কিছু শব্দ বা বাক্যাংশকে সুরক্ষিত বৈশিষ্ট্যের জন্য প্রায়শই ব্যবহৃত প্রক্সি হিসাবে বিবেচনা করি।
আমরা অমানবিক ভাষণ, গুরুতর অনৈতিক বা অপরাধমূলক কাজের অপবাদ ও অবমাননাকর ভাষা সরিয়ে দিই। এছাড়াও, আমরা ক্ষতিকর অভিমত সরিয়ে দিই, যা ঐতিহাসিকভাবে আক্রমণ করা, ভয় দেখানো বা নির্দিষ্ট গ্রুপকে বর্জন করার জন্য ব্যবহার করা হয়েছে, অমানবিক তুলনা হিসাবে বর্ণনা করা হয়েছে। এই ধরনের চিন্তাধারা বা অভিমত প্রায়শই অফলাইন হিংসার সাথে যুক্ত থাকে। সবশেষে, আমরা গুরুতর অপমান, দোষারোপ বা বিদ্বেষমূলক অভিব্যক্তি, গালি-গালাজ ও সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে লোকেদের টার্গেট করার সময় বর্জন বা একঘরে করতে বলার পোস্ট সরিয়ে দিই। আক্রমণকে নিচের বর্ণনা অনুসারে, তীব্রতার ভিত্তিতে দুটি ভাগে ভাগ করা হয়।
আমরা জানি কখনও কখনও লোকেরা এমন কনটেন্ট শেয়ার করেন যাতে অবমাননাকর ভাষা বা অন্য কারোর বক্তব্য ব্যবহার করে সেটির নিন্দা করা হয় বা সেটির অভিযোগ জানানো হয়। অন্য কিছু ক্ষেত্রে, নিজেকে বা অন্যকে সচেতন করার জন্য ব্যবহার করা নিন্দা সহ বিবৃতি, পক্ষান্তরে আমাদের স্ট্যান্ডার্ড লঙ্ঘন করতে পারে। বক্তার উদ্দেশ্য স্পষ্ট হলে এই ধরনের বক্তব্যের অনুমতি আমরা দিই। উদ্দেশ্য স্পষ্ট না হলে আমরা কনটেন্ট সরিয়ে দিতে পারি।
লোকেরা কখনও কখনও যৌন বা লিঙ্গ পরিচয়ের জন্য বিভিন্ন বিষয়ের অ্যাক্সেস সীমাবদ্ধ হওয়ার বিষয়ে আলোচনা করার সময় যৌন বা লিঙ্গ পরিচয়-নির্দিষ্ট ভাষা ব্যবহার করতে পারেন, যেমন, বাথরুম, নির্দিষ্ট স্কুল, নির্দিষ্ট সামরিক বাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা বা শিক্ষকতা ও স্বাস্থ্য বা সহায়তা গ্রুপের অ্যাক্সেসের ক্ষেত্রে। অন্যান্য সময়ে, তারা রাজনৈতিক বা ধর্মীয় প্রসঙ্গে আলোচনা করার সময়, যেমন, রুপান্তরকামীদের অধিকার, অভিবাসন বা সমকামিতা ইত্যাদির ক্ষেত্রে, বর্জনের ডাক বা অপমানজনক ভাষা ব্যবহার করে। সবশেষে, লোকেরা কখনও কখনও রোমান্টিক সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে লিঙ্গ পরিচয় নিয়ে অবজ্ঞা বা কটূক্তি প্রকাশ করেন। আমাদের নীতি এই ধরনের বক্তব্যের জন্য জায়গা তৈরি করার অনুমতি দেয়।
যা পোস্ট করবেন না:
স্তর 1
নিম্নলিখিত উপায়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর উল্লিখিত সুরক্ষিত বৈশিষ্ট্য বা অভিবাসন স্থিতির ভিত্তিতে লিখিতভাবে বা দৃশ্যের সাহায্যে তাদের টার্গেট করে তৈরি কনটেন্ট ( হিংসামূলক অপরাধ বা যৌন অপরাধে জড়িত থাকা গ্রুপ বা এমন গ্রুপ যেখানে অর্ধেকের কম সদস্য জড়িত আছেন বলে বিবেচনা করা হচ্ছে, তারা বাদে):
  • পশু, প্যাথোজেন বা অন্যান্য মানবেতর জীবের সাথে তুলনা করে এমন অমানবিক বক্তব্য, যেমন:
    • কীটপতঙ্গ (যেমন, আরশোলা, পঙ্গপাল ইত্যাদি)
    • সাংস্কৃতিকভাবে যে সমস্ত প্রাণীকে নিকৃষ্ট হিসাবে গণ্য করা হয় (নিম্নলিখিত সম্প্রদায় ছাড়াও আরও অনেক কিছু এর মধ্যে পড়ে: কৃষ্ণাঙ্গ মানুষ এবং বনমানুষ বা বানর জাতীয় প্রাণী; ইহুদি লোকজন এবং ইঁদুর; মুসলিম লোকজন এবং শূকর; মেক্সিকান লোকজন ও কৃমি)
    • ব্যাক্টেরিয়া, ভাইরাস বা মাইক্রোব
    • অমানবিকতা (অসভ্য, শয়তান, দানব ইত্যাদি)
  • গুরুতর অনৈতিক বা অপরাধমূলক কাজের দোষারোপ:
    • যৌন শিকারী ও শিশু যৌন নিপীড়ক (যেমন, মুসলিম লোকেরা ছাগল বা শূকরের সাথে যৌনমিলন করেন ইত্যাদির মতো বয়ান)
    • হিংসাত্মক অপরাধী (যেমন, সন্ত্রাসবাদী, খুনি ইত্যাদি ও আরও অনেক শব্দ)
  • নিম্নলিখিত ক্ষতিসাধন করতে বলা তা আশা করা (গুরুতর বা সুনির্দিষ্ট হুমকি ও হিংসামূলক কাজ করতে বলাকে আমাদের ‘হিংসা ও উসকানি’ সংক্রান্ত নীতির অধীনে বিবেচনা করা হয়):
    • কোনো রোগে আক্রান্ত হওয়া
    • প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন হওয়া
    • নিজেকে আঘাত বা আত্মহত্যা
    • কোনো অপরাধী বা পদ্ধতি ছাড়াই মৃত্যু
    • কোনো অপরাধী ছাড়া বা দৈব প্রভাবে দুর্ঘটনা এবং অন্যান্য শারীরিক ক্ষতি
  • ক্ষতিকর চিরাচরিত মন্তব্য বা স্টিরিওটাইপ যা ঐতিহাসিকভাবে উসকানি বা হিংসার সাথে যুক্ত, যেমন, ব্ল্যাকফেস; হলোকাস্ট বা ব্যাপক হত্যাকাণ্ড অস্বীকার করা, দাবি করা যে ইহুদি লোকেরা আর্থিক, রাজনৈতিক বা মিডিয়া প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করেন, দলিতদের সাধারণ শ্রমিক হিসাবে উল্লেখ করা এবং কৃষ্ণাঙ্গদের কৃষি-সরঞ্জামের সাথে তুলনা করা।
  • কোনো ধারণা, ঘটনা বা ঘৃণামূলক অপরাধের শিকার হওয়া ব্যক্তিকে বিদ্রূপ করা, ছবিতে কোনো প্রকৃত ব্যক্তিকে দেখানো না হলেও।
  • কোনো রোগে আক্রান্ত হলে বা কোনো রোগে ভুগতে থাকা লোকেদের বিদ্রূপ করা।
  • এমন কনটেন্ট যা অবমাননাকর ভাষা ব্যবহার করে নেতিবাচকভাবে লোকেদের টার্গেট করে বা বর্ণনা দেয়। অবমাননাকর ভাষা বা শব্দ হচ্ছে এমন শব্দ, যা অন্তর্নিহিতভাবে সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে লোকেদের বিরুদ্ধে বর্জনমূলক এবং ভয় দেখানোর পরিবেশ তৈরি করে, কারণ প্রায়শই এই শব্দগুলো ঐতিহাসিক বৈষম্য, নিপীড়ন ও সহিংসতার সাথে যুক্ত।
স্তর 2
নিম্নলিখিতভাবে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে তাদের টার্গেট করে তৈরি কনটেন্ট (লিখিতভাবে বা দৃশ্যের সাহায্যে):
  • বর্জন বা একঘরে করতে বলা বা তা সমর্থন করা অথবা বর্জন বা একঘরে করার উদ্দেশ্যে দেওয়া বিবৃতি, যেগুলোকে নিম্নলিখিতভাবে সংজ্ঞায়িত করা হয়েছে:
    • সাধারণ বর্জন অর্থাৎ সাধারণভাবে বর্জন বা একঘরে করতে বলা, যেমন, “কোনো X থাকতে পারবে না!”
    • রাজনৈতিক বর্জন অর্থাৎ রাজনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ করার অধিকার অস্বীকার করা অথবা রাজনৈতিক অধিকার অস্বীকার করা বা কারাবাসের পক্ষে যুক্তি দেওয়া।
    • অর্থনৈতিক বর্জন অর্থাৎ অর্থনৈতিক সুবিধা দিতে অস্বীকার করা এবং শ্রমবাজারে অংশগ্রহণ সীমিত করা। সামরিকবাহিনী, আইন প্রয়োগকারী সংস্থা ও শিক্ষকতার চাকরিতে লিঙ্গ-ভিত্তিক সীমাবদ্ধতার পক্ষে যুক্তি দিয়ে আলোচনা করে, এমন কনটেন্টের অনুমতি আমরা দিই। এছাড়াও, যদি কনটেন্ট ধর্মীয় বিশ্বাসের ভিত্তিতে তৈরি করা হয়, তাহলে সেই একই কনটেন্ট যৌন অভিমুখিতার উপর ভিত্তি করলে, আমরা তার অনুমতি দিই।
    • সামাজিক বর্জন অর্থাৎ বিভিন্ন ক্ষেত্র (বাস্তবিক ও অনলাইন) ও সামাজিক পরিষেবা দিতে অস্বীকার করা। তবে যৌন বা লিঙ্গ পরিচয়ের ভিত্তিতে সাধারণত সীমাবদ্ধ ক্ষেত্র যেমন, রেস্টরুম, খেলাধূলা, স্পোর্টস লিগ, স্বাস্থ্য ও সহায়তা গ্রুপ এবং নির্দিষ্ট স্কুল ইত্যাদির ক্ষেত্রে যৌন বা লিঙ্গ ভিত্তিক বর্জন এর ব্যতিক্রম।
  • অপমান, এর মধ্যে রয়েছে:
    • চরিত্র সম্পর্কিত অপমান, যেমন, কাপুরুষতা, অসততা, সাধারণ অপরাধমূলক প্রবণতা ও যৌন অশ্লীলতা বা যৌনতা বিষয়ক অন্যান্য অনৈতিকতা ইত্যাদি।
    • মানসিক চরিত্র সম্পর্কিত অপমান, যেমন, নির্বুদ্ধিতা, মেধা ক্ষমতা, মানসিক ব্যাধির অপবাদ ও সুরক্ষিত বৈশিষ্ট্য (PC) ভিত্তিক গ্রুপের জন্মগত মেধা ক্ষমতার বিষয়ে ভিত্তিহীন তুলনা করা ইত্যাদি। লিঙ্গ পরিচয় বা যৌন অভিমুখিতার ভিত্তিতে দেওয়া মানসিক ব্যাধি বা অসাধারণত্বের অপবাদের ক্ষেত্রে আমরা অনুমতি দিই যদি তা রূপান্তরকামীতা ও সমকামিতার বিষয়ে রাজনৈতিক বা ধর্মীয় আলোচনা হয় এবং “আজব”-এর মতো সাধারণ গুরুতর নয় এমন শব্দ ব্যবহার করা হয়।
    • অন্যান্য ক্ষেত্র, এর মধ্যে রয়েছে অকেজো, অকর্মণ্য, অসুন্দর, নোংরা ইত্যাদি বিষয়ক অপমান ও আরও অন্যান্য অপমান।
  • এমন অভিব্যক্তি যাতে মনে হয় কোনো ব্যক্তিকে দেখে কেউ অসুস্থ হয়ে পড়তে পারেন, যেমন “আমার বমি চলে আসে” ইত্যাদি ছাড়াও আরও অনেক শব্দগুচ্ছ এর মধ্যে পড়ে।
  • কোনো রোমান্টিক সম্পর্ক ভেঙে যাওয়ার প্রসঙ্গে নির্দিষ্ট কিছু লিঙ্গ-ভিত্তিক গালি-গালাজ ছাড়া কাউকে অপমানজনক কথা বলে আক্রমণ করা, যা নিম্নলিখিত উপায়ে বর্ণনা করা হয়:
    • নির্দিষ্টভাবে অপমান করার উদ্দেশ্যে “ফাক (fuck)” বা এর প্রকারভেদ ব্যবহার করা হলে, যেমন “ফাক দ্য [সুরক্ষিত বৈশিষ্ট্য]!”
    • যৌন কার্যকলাপে জড়িত হতে বলা অথবা যৌনাঙ্গ, মলদ্বার, মল বা প্রস্রাবের সাথে সম্পর্কযুক্ত শব্দ বা বাক্যাংশ, যেমন, বাঁড়া চোষো, আমার পোঁদে চুমু খাও, পেছন চাটো, পেছন চাটা, গু খাও, গু খাওয়া (suck my dick, kiss my ass, eat shit) ইত্যাদি ছাড়াও আরও অনেক শব্দগুচ্ছ এর মধ্যে পড়ে।
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
যা পোস্ট করবেন না:
  • যে কনটেন্টে স্পষ্টভাবে লোকজনের যৌন পরিচয় বা লিঙ্গ পরিচয় পরিবর্তনের উদ্দেশ্যে প্রোডাক্ট বা পরিষেবা প্রদান বা অফার করা হয়।
  • যে কনটেন্ট সুরক্ষিত বৈশিষ্ট্যের সঙ্গে সম্পর্কিত ধারণা, প্রতিষ্ঠান, পরিকল্পনা, অনুশীলন বা বিশ্বাসকে আক্রমণ করে, যা সেই সুরক্ষিত বৈশিষ্ট্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আসন্ন শারীরিক ক্ষতি, ভয় দেখানো বা বৈষম্যের ক্ষেত্রে অবদান রাখতে পারে। কোনো কনটেন্টে ক্ষতির সম্ভাবনা রয়েছে কি না তা নির্ধারণ করতে Meta একাধিক বিষয় বিবেচনা করে। এর মধ্যে এগুলো ছাড়াও আরও অনেক কিছু অন্তর্ভুক্ত: এমন কনটেন্ট যা আসন্ন হিংসা বা ভয় দেখানোতে উস্কানি দেয়; নির্বাচন বা চলতে থাকা বিরোধের মতো উত্তপ্ত পরিস্থিতি আছে কি না; এবং টার্গেট করা সুরক্ষিত গোষ্ঠীর বিরুদ্ধে সাম্প্রতিক কোনো হিংসাত্মক ঘটনা ঘটেছে কি না। কিছু ক্ষেত্রে, বক্তা কোনো বিখ্যাত ব্যক্তি বা গুরুত্বপূর্ণ পদে আছেন কি না, আমরা তাও বিবেচনা করতে পারি।
কিছু ক্ষেত্রে, কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন হওয়ার সম্ভাবনা থাকলেও সম্পর্কিত কনটেন্ট ব্যঙ্গাত্মক হলে আমরা সেই কনটেন্ট পোস্ট করার অনুমতি দিতে পারি। কনটেন্টকে শুধুমাত্র তখনই অনুমতি দেওয়া হবে যখন কনটেন্টের লঙ্ঘনকারী উপাদান ব্যঙ্গাত্মক হয় অথবা অন্য কিছু নিয়ে বা কাউকে উপহাস বা সমালোচনা করা সেটির উদ্দেশ্য হয়।
মনে রাখবেন: আপনি ইউরোপীয় ইউনিয়নে থাকা ইউজার হলে এবং যদি এমন কনটেন্ট দেখেন যা আপনার মতে আপনার দেশের ঘৃণাপূর্ণ ভাষা সংক্রান্ত আইন লঙ্ঘন করছে, সেক্ষেত্রে আপনি Facebook বা Instagram-এর কাছে আইনিভাবে তা সরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জমা দিতে পারেন।
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
ডেটা
সর্বশেষ কমিউনিটি স্ট্যান্ডার্ড কার্যকরীকরণ রিপোর্টটি পড়ুন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তাঁরা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা এবং নীতি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করছেন।
ঘৃণাপূর্ণ আচরণ সংক্রান্ত সমস্যার ক্ষেত্রে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন