নীতি তৈরির কারণ
আমরা বুঝি যে আমাদের ইউজারদের সুরক্ষার মধ্যে তাদের ব্যক্তিগত তথ্য, অ্যাকাউন্ট, প্রোফাইল এবং তারা পরিচালনা করতে পারেন এমন অন্যান্য Meta সত্তার নিরাপত্তা এবং সেই সাথে আরও ব্যাপকভাবে আমাদের প্রোডাক্ট ও পরিষেবার নিরাপত্তাও অন্তর্ভুক্ত রয়েছে। আমরা একটি বিশ্বাসযোগ্য, উন্মুক্ত ও নিরাপদ পরিবেশ দিতে চাই এবং সংবেদনশীল ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা অথবা প্রতারণামূলক বা আক্রমণাত্মক পদ্ধতিতে অননুমোদিত অ্যাক্সেসে জড়িত হওয়ার চেষ্টা সেই পরিবেশের পক্ষে ক্ষতিকারক।
আমরা নিম্নলিখিত বিষয়ে অনুমতি দিই না:
অননুমোদিতভাবে অ্যাকাউন্টের সঙ্গে আপোস বা অ্যাক্সেস করার চেষ্টা করা, এর মধ্যে রয়েছে:
প্রতারণামূলক পদ্ধতিতে অ্যাকাউন্ট, প্রোফাইল বা সত্তার মালিকের স্পষ্ট অনুমতি না নিয়ে, নিজের ছাড়া অন্যদের অ্যাকাউন্ট, প্রোফাইল বা অন্যান্য Meta সত্তা অ্যাক্সেস করা।
নিচের বিভিন্ন কৌশল প্রয়োগ করা সহ অননুমোদিত অ্যাক্সেসের উদ্দেশ্যে অন্য ইউজারের লগইন তথ্য, ব্যক্তিগত তথ্য বা অন্যান্য সংবেদনশীল তথ্য পাওয়া, অর্জন করা বা তা পাওয়ার অনুরোধ জানানো:
ফিশিং, এটিকে এমন যোগাযোগের উপায় বা ওয়েবসাইট তৈরি করার পদ্ধতি হিসাবে বর্ণনা করা হয়, যা দেখে খুব বিশ্বস্ত বা বিশ্বাসযোগ্য যোগাযোগের মাধ্যম বা ওয়েবসাইট বলে মনে হয় এবং যার উদ্দেশ্য হয় প্রতারণামূলক উপায়ে ইউজারের সংবেদনশীল তথ্য পাওয়া।
সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, যেমন, অ্যাকাউন্ট বা পাসওয়ার্ড পুনরুদ্ধার করা সংক্রান্ত সাধারণ প্রশ্নের উত্তর সংগ্রহ করা বা পাওয়ার জন্য বার বার বা ধারাবাহিকভাবে চেষ্টা করা।
ম্যালওয়্যার, গ্রেওয়্যার, স্পাইওয়্যার বা অন্যান্য ক্ষতিকারক কোড, নিচে এর বর্ণনা দেওয়া আছে।
দূষিত বা ক্ষতিকারক কোড শেয়ার, তৈরি, আয়োজন অথবা বিতরণের চেষ্টা করা, এর মধ্যে রয়েছে:
ইউজারের অনলাইন বা ডেটা নিরাপত্তার সঙ্গে আপোস করবে এমন ফাইল, অ্যাপ বা প্রোগ্রাম ডাউনলোড করা বা চালানোর জন্য ইউজারকে উৎসাহিত বা প্রতারণা করা ছাড়াও আরও অনেক কিছু:
ম্যালওয়্যার, এটিকে এমন কোড বা সফ্টওয়্যার হিসাবে বর্ণনা করা হয়, যা সিস্টেমের ক্ষতি করতে বা সেটির অননুমোদিত অ্যাক্সেস পেতে তৈরি করা হয়। এর মধ্যে প্রতারণার শিকার হওয়া লোকেদের কাছ থেকে টাকা আদায় করার জন্য তৈরি করা সফ্টওয়্যারের পাশাপাশি কম্পিউটার সিস্টেমের ক্ষতি করার জন্য তৈরি করা প্রোগ্রামও অন্তর্ভুক্ত আছে, যেমন, র্যানসমওয়্যার।
স্পাইওয়্যার, এটিকে এমন কোড বা সফ্টওয়্যার হিসাবে বর্ণনা করা হয়, যা ইউজারের ডেটা সংগ্রহ করে এবং ইউজারের অবগত সম্মতি ছাড়াই থার্ড-পার্টিকে সেই ডেটা পাঠায় বা অবৈধ উদ্দেশ্যের জন্য (যেমন, সেক্সটরশন, ব্ল্যাকমেইল, অবৈধভাবে সিস্টেম অ্যাক্সেস করা) ডেটা ব্যবহার করে।
গ্রেওয়্যার, এটিকে এমন কোড বা সফ্টওয়্যার হিসাবে বর্ণনা করা হয়, যা হার্ডওয়্যার বা সফ্টওয়্যারের ব্যবহারে বাধা দেয় এবং যেটিকে কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্ক থেকে সরানো কঠিন হতে পারে।
প্ল্যাটফর্মে বা প্ল্যাটফর্মের বাইরে আমাদের ইউজার বা প্রোডাক্ট ও পরিষেবাকে ঝুঁকিতে ফেলে, এমন ব্রাউজার এক্সটেনশন ও মোবাইল অ্যাপ্লিকেশন সহ ক্ষতিকারক সফ্টওয়্যার তৈরি, শেয়ার বা হোস্ট করা।
হ্যাকিংয়ের হুমকি দেওয়া, স্বীকার করা অথবা তাতে সাহায্য করা - এতে রয়েছে এমন সফ্টওয়্যার, কোর্স বা প্রোডাক্ট শেয়ার করা অথবা এর বিজ্ঞাপন দেওয়া, যা ব্যবহার করে লোকেরা নিরাপত্তা ব্যবস্থায় বাধা দিতে পারেন, এর মধ্যে এমন সফ্টওয়্যারও রয়েছে যা সফ্টওয়্যার বা ক্রেডেনশিয়াল হ্যাক করতে উৎসাহ দেয়
ওয়েব হোস্টিং পরিষেবা, ডোমেইন নেম সিস্টেম সার্ভার ও বিজ্ঞাপন নেটওয়ার্ক সহ এমন অনলাইন পরিকাঠামো সরবরাহ করা, যার মাধ্যমে এমন আপত্তিজনক লিঙ্ক সক্রিয় হয় যেগুলোর বেশিরভাগই আমাদের পরিষেবায় কমিউনিটি স্ট্যান্ডার্ডের স্প্যাম বা সাইবার নিরাপত্তা বিভাগে উল্লেখ থাকা নীতি লঙ্ঘন করে।