শিশু যৌন শোষণ, নির্যাতন ও নগ্নতা

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
শিশুদের যৌন শোষণ সংক্রান্ত বা তাদের বিপন্ন করে, এমন কনটেন্ট বা অ্যাক্টিভিটির অনুমতি আমরা দিই না। স্পষ্টভাবে শিশুদের শোষণের বিষয়ে জানতে পারলে, আমরা প্রযোজ্য আইন মেনে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন (NCMEC)-এর কাছে অভিযোগ জানাই। আমরা জানি যে কখনও কখনও লোকেরা কোনো ভাlলো উদ্দেশ্য নিয়েই নিজেদের সন্তানের নগ্ন ছবি শেয়ার করেন; তা হলেও, আমরা সাধারণত এই ধরনের ছবি সরিয়ে দিই যাতে অন্যরা সেগুলোর অপব্যবহার, পুনরায় ব্যবহার বা ভিন্ন উদ্দেশ্যে সেগুলো ব্যবহার করতে না পারেন।
এছাড়াও, অনলাইন নিরাপত্তা সংক্রান্ত সমস্যা, বিশেষ করে শিশুদের সাথে সম্পর্কিত বিষয়ে আমাদের নীতি এবং নীতি প্রয়োগের উন্নতি ও সেই বিষয়ে আলোচনা করতে আমরা Meta নিরাপত্তামূলক পরামর্শদাতা বোর্ড সহ বাইরের বিশেষজ্ঞদের সাথে কাজ করি। শিশু শোষণের বিরুদ্ধে লড়াই করতে আমরা যে প্রযুক্তি ব্যবহার করছি, সেই সম্পর্কে আরও জানুন।
যা পোস্ট করবেন না:
শিশুদের যৌন শোষণ
যে কনটেন্ট, অ্যাক্টিভিটি বা ইন্টার‍্যাকশন শিশুদের (প্রকৃত অপ্রাপ্তবয়স্ক, ছোট বাচ্চা বা শিশু অথবা শিল্পে, AI-জেনারেটেড কনটেন্টে, কাল্পনিক চরিত্রে, পুতুল ইত্যাদির মতো মানব সদৃশ অবাস্তব বর্ণনা সহ) যৌন শোষণের বিষয়ে হুমকি দেয়, বর্ণনা, প্রশংসা, সমর্থন করে, তা করার নির্দেশ দেয়, সেই মর্মে বিবৃতি দেয়, তাতে অংশগ্রহণ করার কথা স্বীকার করে বা শিশুদের যৌন শোষণের লিঙ্ক শেয়ার করে। এর মধ্যে নিচের বিষয়গুলো ছাড়াও আরও অনেক কিছু পড়ে:
  • যৌন সংসর্গ
    • স্পষ্টভাবে দেখানো যৌন সংসর্গ বা 'ওরাল সেক্স', যা কারোর যৌনাঙ্গ বা মলদ্বারে অন্য কারোর মুখ বা যৌনাঙ্গের প্রবেশ বা স্পর্শ হিসাবে বর্ণনা করা হয়, যখন অন্তত একজন ব্যক্তির যৌনাঙ্গ বা মলদ্বার দেখা যায়।
    • অস্পষ্টভাবে যৌন সংসর্গ বা ওরাল সেক্সের মুহূর্ত দেখানো, এই ধরনের কাজ ঘটতে চলেছে বা সরাসরি দেখা না গেলেও ঘটছে, এমন পরিস্থিতি সহ।
    • যৌনাঙ্গ বা মলদ্বারে যৌন উত্তেজনা, এই ধরনের কাজ ঘটতে চলেছে বা দেখা না গেলেও ঘটছে, এমন পরিস্থিতি সহ।
    • উপরের যে কোনো একটি কাজে কোনো প্রাণীর যুক্ত হওয়া।
  • যৌন উপাদান সহ শিশুদের ছবি, যেখানে নিম্নলিখিত বস্তু ছাড়াও আরও অনেক কিছু এর মধ্যে পড়ে:
    • হাত-পা বাঁধার মতো বস্তু
    • উত্তেজনার লক্ষণ
    • যৌনাঙ্গ বা মলদ্বারের উপর ক্যামেরা ফোকাস করা
    • উত্তেজিত প্রাপ্তবয়স্কদের উপস্থিতি
    • যৌন উদ্দীপনা বা তৃপ্তির বা যৌন নির্যাতনের জন্য যৌন খেলনা বা কোনো বস্তুর উপস্থিতি
    • যৌনতাপূর্ণ পোশাক
    • নগ্ন হত্তয়া
    • মঞ্চস্থ পরিবেশ (যেমন, একটি বিছানায়) বা পেশাগত শট (গুণমান/ফোকাস/বিভিন্ন দৃষ্টিকোণ বিশিষ্ট)
    • মুখে মুখ ঢুকিয়ে চুম্বন করা
    • মানুষের স্তনবৃন্তের উদ্দীপনা এবং মহিলাদের স্তন টেপা (স্তন্যপান করানোর প্রসঙ্গ ছাড়া)
    • যৌন কার্যকলাপের উপজাত বস্তুর উপস্থিতি
  • যৌন উত্তেজনাপূর্ণ প্রসঙ্গে শিশুদের যুক্ত করার কনটেন্ট
  • এমন কনটেন্ট যা পিডোফিলিয়া (শিশুদের প্রতি যৌন আকর্ষণ) সমর্থন করে, এর প্রচার করে, এতে অংশগ্রহণ সমর্থন করে বা অনুপ্রেরণা যোগায়, যদি না এটি স্বাস্থ্যের প্রসঙ্গে নিরপেক্ষভাবে আলোচনা করা হয়
  • এমন কনটেন্ট যা নাম বা ছবির মাধ্যমে শিশু যৌন শোষণে পীড়িতকে শনাক্ত করে বা তাকে নিয়ে উপহাস করে
অনুরোধ
এমন কনটেন্ট যা নিচে নির্ধারিত অনুসারে শিশুদের জড়িত বা বর্ণনা করে যৌন কনটেন্ট বা কার্যকলাপের অনুরোধ করে:
  • শিশুদের যৌন নির্যাতনের উপাদান (চাইল্ড সেক্সুয়াল অ্যাবিউজ মেটেরিয়াল বা CSAM)
  • বাস্তব বা অবাস্তব শিশুদের নগ্ন ছবি
  • বাস্তব বা অবাস্তব শিশুদের যৌন ছবি
শিশুদের সাথে খারাপ উদ্দেশ্য নিয়ে যোগাযোগ
এমন কনটেন্ট যা শিশুদের সাথে খারাপ উদ্দেশ্য নিয়ে যোগাযোগ করা সংগঠিত করে বা করতে উৎসাহ দেয়, যেমন:
  • শিশুদের সাথে যৌন মিলনের প্রস্তাব দেওয়া, এর ব্যবস্থা বা পরিকল্পনা করা
  • যৌন কথোপকথনের মাধ্যমে শিশুদের যৌন কার্যকলাপের লোভ দেখানো অথবা উদ্দেশ্যমূলকভাবে বা ব্যক্তিগত মেসেজে শিশুদের যৌন উপাদান অফার করা, দেখানো বা শিশুদের কাছ থেকে তা চাওয়া বা তা দেওয়ার অনুরোধ করা
  • শিশুদের সঙ্গে ব্যক্তিগত মেসেজে পরোক্ষভাবে যৌন ইঙ্গিতপূর্ণ কথোপকথন করা
  • শিশুদের সঙ্গে ব্যক্তিগত মেসেজে যৌন উপাদান সংগ্রহ বা তার অনুরোধ করা
শোষণমূলক অন্তরঙ্গ ছবি ও ব্ল্যাকমেইল (সেক্সটরশন)
যে কনটেন্ট নিচের উপায়ে বাস্তব শিশুদের শোষণের চেষ্টা চালায়:
  • জোর করে টাকা, সুবিধা আদায় বা লোকজনের অন্তরঙ্গ ছবি বা তথ্য সবার সামনে প্রকাশ করার হুমকি দেওয়া
  • ব্যক্তিগত যৌন কথোপকথন অথবা বাস্তব বা অবাস্তব অন্তরঙ্গ ছবি শেয়ার করা, শেয়ারের হুমকি দেওয়া বা এরকম কোনো উদ্দেশ্য প্রকাশ করা
শিশু যৌনতা
  • যে কনটেন্ট (ফটো, ভিডিও, বাস্তব-জগতের শিল্প, ডিজিটাল কনটেন্ট ও মৌখিক বর্ণনা সহ) বাস্তব বা অবাস্তব শিশুদের সঙ্গে যৌনতার প্রসঙ্গ তুলে ধরে
  • বাস্তব বা অবাস্তব শিশুদের যৌনতা দেখানোর জন্য যে গ্রুপ, পেজ ও প্রোফাইল তৈরি হয়
শিশুদের নগ্নতা
যে কনটেন্ট নিচের ব্যাখ্যা অনুসারে বাস্তব বা অবাস্তব শিশুদের নগ্নতা দেখায়:
  • বাস্তব বা অবাস্তব শিশুদের যৌনাঙ্গের ক্লোজ-আপ ছবি
  • বাস্তব বা অবাস্তব ছোট বাচ্চাদের নগ্ন ছবি, যাতে নিচের বিষয় দেখা যায়:
    • যৌনাঙ্গ, এমনকি যখন তা স্বচ্ছ পোশাক দিয়ে ঢাকা বা আড়াল করা হয়
    • মলদ্বার ও/বা সম্পূর্ণ নগ্ন নিতম্ব দেখানো ক্লোজ আপ ছবি
  • বাস্তব বা অবাস্তব অপ্রাপ্তবয়স্কদের নগ্ন ছবি, যাতে নিচের বিষয় দেখা যায়:
    • যৌনাঙ্গ (শুধু গোপনাঙ্গের লোম বা স্বচ্ছ পোশাক দিয়ে অস্পষ্ট করা সহ)
    • মলদ্বার ও/বা সম্পূর্ণ নগ্ন নিতম্ব দেখানো ক্লোজ আপ ছবি
    • মহিলাদের অনাবৃত স্তনের বোঁটা
    • ঘাড় থেকে হাঁটু পর্যন্ত কোনো পোশাক নেই - এমনকি যৌনাঙ্গ বা মহিলাদের স্তনের বোঁটা না দেখা গেলেও
  • যদি না তা স্বাস্থ্যগত উদ্দেশ্যে অবাস্তব ছবি হয় অথবা বাস্তব শিল্পে ব্যবহার করা শিশু নগ্নতার অ-যৌন বর্ণনা হয়
অ-যৌন শিশু নির্যাতন
শেয়ার করার ইচ্ছা নির্বিশেষে যে ভিডিও বা ফটোতে বাস্তব বা অবাস্তব অ-যৌন শিশু নির্যাতনের বর্ণনা থাকে, তবে যদি না ছবিগুলো বাস্তব শিল্প, কার্টুন, সিনেমা বা ভিডিও গেমের হয়
এমন কনটেন্ট যা অ-যৌন শিশু নির্যাতনের প্রশংসা, সমর্থন, প্রচার করে, সেটির হয়ে যুক্তি দেয়, তাতে অংশগ্রহণ করার নির্দেশ দেয় বা অনুপ্রেরণা জোগায়
যে অ্যাকাউন্টগুলো শিশু যৌন শোষণ, নির্যাতন ও নগ্নতা (CSEAN) সংক্রান্ত আমাদের নীতি লঙ্ঘন করে, সেই অ্যাকাউন্টগুলো সরিয়ে দেওয়া ছাড়াও আমাদের রিভিউয়ার ও অটোমেটেড সিস্টেম সম্ভাব্য অযাচিত বা অনিরাপদ ইন্টার‍্যাকশন থেকে সুরক্ষিত রাখতে সাহায্য করার জন্য বিভিন্ন ধরনের সিগন্যাল বিবেচনা করে।
  • আমরা অন্যান্য অ্যাকাউন্টের সঙ্গে প্রাপ্তবয়স্কদের ইন্টার‍্যাকশন, লঙ্ঘনকারী কনটেন্ট খোঁজা বা তাতে ইন্টার‍্যাকশন (যেমন, লাইক বা সেভ করা) অথবা যেসব কমিউনিটিকে (যেমন, গ্রুপ) আমাদের নীতি লঙ্ঘন করার জন্য আমরা সরিয়ে দিয়েছি, সেগুলোতে সদস্যতা নেওয়ার ভিত্তিতে তাদের অ্যাকাউন্ট বন্ধ বা আমাদের প্রোডাক্ট ও ফিচারে তাদের অ্যাক্সেস (যেমন, নির্দিষ্ট অন্যান্য অ্যাকাউন্ট ফলো করার ক্ষমতা) করার ক্ষমতা সীমাবদ্ধ করতে পারি।
নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে আমরা একটি ওয়ার্নিং স্ক্রিন যোগ করি, যাতে কনটেন্টটি যে উদ্বেগজনক হতে পারে সে বিষয়ে লোকেরা সাবধান হতে পারেন। এই ধরনের কনটেন্ট দেখার ক্ষমতা শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের, অর্থাৎ, আঠারো বা তার বেশি বয়সী লোকেদের জন্য সীমিত:
  • এমন ভিডিও বা ফটো যা পুলিশ অফিসার বা মিলিটারি সদস্যদের অ-যৌন শিশু নির্যাতন করতে দেখায়
  • অ-যৌন শিশু নির্যাতনের ভিডিও বা ফটো, যখন আইন প্রয়োগকারী সংস্থা, শিশু সুরক্ষা সংস্থা বা বিশ্বস্ত সুরক্ষা বিষয়ক পার্টনাররা অনুরোধ করে, যেন আমরা কোনো শিশুকে নিরাপদে উদ্ধার করার সুস্পষ্ট উদ্দেশ্যে প্ল্যাটফর্মে কনটেন্টটি রেখে দিই
নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে আমরা একটি সংবেদনশীল স্ক্রিন যোগ করি, যাতে লোকেরা সাবধান হতে পারেন যে কনটেন্টটি কারোর কাছে উদ্বেগজনক হতে পারে:
  • ধর্মীয় আচার-অনুষ্ঠানের প্রসঙ্গে, কোনো শিশুকে জোর করে জলে চুবিয়ে ধরার ভিডিও বা ফটো
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
নিচের কনটেন্টের ক্ষেত্রে, আমরা সতর্কবাণীর একটি লেবেল যোগ করি যাতে লোকেরা বুঝতে পারেন যে কনটেন্টটি সংবেদনশীল হতে পারে:
  • কোনো নিউজ এজেন্সির পোস্ট করা ছবি যাতে দুর্ভিক্ষ, গণহত্যা, যুদ্ধাপরাধ বা মানবতাবিরোধী অপরাধের প্রসঙ্গে শিশুদের নগ্নতা চিত্রিত করা হয়, যদি না লঙ্ঘনকারী শিরোনাম সঙ্গে দেওয়া থাকে বা লঙ্ঘনকারী প্রসঙ্গ শেয়ার করা হয়ে থাকে, তবে সেই ক্ষেত্রে কনটেন্ট সরিয়ে দেওয়া হয়
নিউজ মিডিয়া পার্টনার, এনজিও বা বিশ্বস্ত সুরক্ষা বিষয়ক অন্যান্য পার্টনাররা অভিযোগ জানালে, আমরা শিশুদের অ-যৌন নির্যাতনের পরের অবস্থার ছবি সরিয়ে দিতে পারি।
নাম বা ছবি ছাড়া অন্য কোনো মাধ্যমে শিশু যৌন শোষণে বর্ণিত শিকার হওয়া ব্যক্তিকে চিহ্নিত করে এমন কনটেন্ট, যাতে সেই ব্যক্তিকে শনাক্ত করার সম্ভাবনা আছে এমন তথ্য থাকে, তাহলে আমরা সেই কনটেন্ট সরিয়ে দিতে পারি।
অপ্রাপ্তবয়স্কের নিরাপত্তার ঝুঁকি থাকলে, আইন প্রয়োগকারী সংস্থা, সরকার, বিশ্বস্ত পার্টনার অনুরোধ জানালে বা অপ্রাপ্তবয়স্কের বা অপ্রাপ্তবয়স্কের মা-বাবা/আইনি অভিভাবক নিজে অভিযোগ জানালে, আমরা অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিকে শনাক্ত করার উদ্দেশ্যে তৈরি করা কনটেন্ট সরিয়ে দিতে পারি
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
ডেটা
সর্বশেষ কমিউনিটি স্ট্যান্ডার্ড কার্যকরীকরণ রিপোর্টটি পড়ুন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
শিশু যৌন শোষণ, নির্যাতন ও নগ্নতার বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন