হেনস্থা ও হয়রানি
নীতির বিশদ
লগ পরিবর্তন করুন
আজ
23 জানু, 2025
3 জুলাই, 2024
14 ডিসে, 2023
29 সেপ্টেম্বর, 2023
30 জুন, 2023
31 মার্চ, 2023
27 জানু, 2023
30 সেপ্টেম্বর, 2022
24 ডিসে, 2021
14 অক্টো, 2021
27 আগষ্ট, 2021
5 মে, 2021
3 এপ্রি, 2021
29 জানু, 2021
19 নভে, 2020
31 জুলাই, 2020
29 মে, 2020
28 ফেব, 2020
31 জানু, 2020
17 ডিসে, 2019
30 সেপ্টেম্বর, 2019
31 জুলাই, 2019
2 জুলাই, 2019
27 এপ্রি, 2019
নীতি তৈরির কারণ
হেনস্থা ও হয়রানি অনেক জায়গাতেই ঘটে, এটি ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য প্রকাশ করার হুমকি থেকে শুরু করে হুমকি দেওয়া মেসেজ পাঠানো এবং অবাঞ্ছিত ক্ষতিকারক যোগাযোগের মতো বিভিন্ন রূপে ঘটে থাকে। আমরা এই ধরনের আচরণ বরদাস্ত করি না কেননা, এর ফলে লোকেরা Facebook, Instagram ও Threads-এ নিরাপদ ও সম্মানিত বোধ করেন না।
আমরা বিখ্যাত ব্যক্তিত্ব আর সাধারণ মানুষদের মধ্যে পার্থক্য করি, কেননা, আমরা চাই, যেসব মানুষের খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয় বা যাদের অসংখ্য ভক্ত আছে, সেই সব ব্যক্তিত্ব সম্পর্কে সমালোচনামূলক আলোচনা সহ, অন্যান্য আলোচনার পরিসর বজায় থাকুক। বিখ্যাত ব্যক্তিদের ক্ষেত্রে আমরা গুরুতর আক্রমণের পাশাপাশি সেই সব নির্দিষ্ট আক্রমণজনক পোস্ট বা কমেন্ট সরিয়ে দিই, যেখানে বিখ্যাত ব্যক্তিদের সরাসরি ট্যাগ করা হয়। আমরা রাজ্য ও জাতীয় স্তরের সরকারি কর্মকর্তা, সেই অফিসগুলোর জন্য রাজনৈতিক প্রার্থী, সোশ্যাল মিডিয়ায় এক মিলিয়নেরও বেশি ফ্যান বা ফলোয়ার রয়েছে এমন লোকজন এবং উল্লেখযোগ্যভাবে খবরের শিরোনামে থাকেন এমন লোকজনকে বিখ্যাত ব্যক্তি হিসাবে চিহ্নিত করি।
সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা আরও যে সব সুরক্ষা দিই, তা হলো: আমরা কাউকে অপমান করা বা লজ্জা দেওয়ার উদ্দেশ্যে পোস্ট করা কনটেন্ট সরিয়ে দিই, যেমন, কারো যৌন কার্যকলাপ সম্পর্কে দাবি করা কনটেন্ট। আমরা জানি হেনস্থা ও হয়রানি অপ্রাপ্তবয়স্কদের উপর খুব বেশি মানসিক প্রভাব ফেলতে পারে, সেই কারণে ইউজারদের স্ট্যাটাস যাই হোক না কেন আমাদের নীতি 18 বছরের থেকে কম বয়সি ইউজারদের জন্য অতিরিক্ত সুরক্ষা দেয়।
প্রসঙ্গ ও উদ্দেশ্য অনুসারে এবং যদি স্পষ্টভাবে বোঝা যায় যে হেনস্থা ও হয়রানির নিন্দা করা বা সেই বিষয়ে মনোযোগ আকর্ষণ করার জন্য কোনো কিছু শেয়ার করা হয়েছিল, তাহলে আমরা লোকেদেরকে সেই ধরনের কনটেন্ট পোস্ট ও শেয়ার করার অনুমতি দিই। নির্দিষ্ট কিছু ক্ষেত্রে, হেনস্থা বা হয়রানির শিকার ব্যক্তি নিজে থেকে আমাদের সেই বিষয়ে জানাতে পারেন, যাতে আমরা বুঝতে পারি যে তিনি এতে উদ্বেগ বোধ করছেন। হয়রানিমূলক আচরণ ও কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ করার পাশাপাশি, আমরা লোকেদের হয়রানি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের প্ল্যাটফর্মে উপলভ্য টুল ব্যবহার করতে উৎসাহ দিই।
যেসব কিশোর-কিশোরী, মা-বাবা ও শিক্ষাবিদরা ধমকানো ও অন্যান্য বিবাদ জনিত সমস্যা সমাধানের জন্য সাহায্য চাইছেন, তাদের জন্য আমাদের বুলিয়িং প্রিভেনশন হাব নামের সংস্থান রয়েছে। এখানে হেনস্থা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুরু করা এবং অন্যান্য বিষয়ে ধাপে ধাপে নির্দেশিকা দেওয়া আছে। লোকজনদের হেনস্থা এবং হয়রানি থেকে সুরক্ষা দিতে আমরা কী করছি সেই সম্পর্কে এখানে আরও জানুন।
মনে রাখবেন: এই নীতিটি সেই সমস্ত লোকজনদের ক্ষেত্রে প্রযোজ্য নয় যারা বিপজ্জনক সংগঠন এবং ব্যক্তিগত নীতি-র অধীনে নির্দিষ্ট করা সংগঠনের অংশ অথবা যারা 1900 সালের আগে মারা গেছেন।
স্তর 1: সকলের জন্য সার্বজনীন সুরক্ষা:
- সবাই এগুলো থেকে সুরক্ষিত:
- অযাচিত কন্ট্যাক্ট যা:
- বারবার আসে বা
- যৌন হয়রানিমূলক বা
- আগে থেকে কোনো অনুরোধ করা ছাড়াই বিপুল সংখ্যক লোককে টার্গেট করে।
- কোনো নির্দিষ্ট লোক বা লোকেদের গ্রুপকে নিজেকে বা নিজেদের আঘাত বা আত্মহত্যা করতে বলা।
- যৌন হামলা, যৌন শোষণ, যৌন উৎপীড়ন বা ঘরোয়া হিংসার শিকার হওয়া লোকদেরকে, তাদের আক্রান্ত হওয়ার ঘটনা উল্লেখ করে করা আক্রমণ।
- যৌন কার্যকলাপে যুক্ত হওয়ার উদ্দেশ্যে বা যৌন কার্যকলাপে যুক্ত হওয়ার সমর্থনে দেওয়া বিবৃতি।
- গুরুতর যৌন বিষয়ক কমেন্ট।
- অপমানজনক যৌন ফটোশপ বা অঙ্কন
- যৌন কার্যকলাপ সংক্রান্ত অপমানজনক শব্দ (যেমন: বেশ্যা, বারাঙ্গনা) প্রয়োগ করে কাউকে করা আক্রমণ।
- হিংসাত্মক ট্র্যাজেডি ঘটেনি বলে করা দাবি।
- হিংসাত্মক ট্র্যাজেডি বা সন্ত্রাসবাদী হামলার শিকার হওয়ার বিষয়ে মিথ্যা বলছেন, এমন লোকেদের করা দাবি, এই দাবি সহ তারা:
- কোনো নির্দিষ্ট ঘটনার শিকার হওয়া ব্যক্তি হিসাবে অভিনয় বা ভান করছেন
- কোনো ইভেন্টে লোকেদের ভূমিকা সম্পর্কে তাদেরকে বিভ্রান্ত করার জন্য টাকা নিয়েছেন বা নিযুক্ত হয়েছেন।
- (প্রাইভেসি লঙ্ঘনের নীতির বর্ণনা অনুসারে) কোনো ব্যক্তির ব্যক্তিগত ফোন নম্বর, বসবাসের ঠিকানা, ইমেইল অ্যাড্রেস বা মেডিকেল রেকর্ড প্রকাশ করার জন্য দেওয়া হুমকি।
- হেনস্থা বা হয়রানি করার জন্য করা কল অথবা তাতে জড়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করে রাখা বক্তব্য।
- ঋতুস্রাব, মূত্রত্যাগ, বমি বা মলত্যাগের সময় বা তার পরের অবস্থায় কাউকে চিত্রিত করে অবমাননা অথবা ঘৃণার উদ্রেক করে, এমন কনটেন্ট
- নিচের বিষয়গুলো থেকে সবাই সুরক্ষিত, তবে প্রাপ্তবয়স্ক বিখ্যাত ব্যক্তিদেরকে অবশ্যই নিচের পরিস্থিতিতে উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা উচিত নয়:
- মৃত্যুর মিথ্যা ঘোষণা এবং কোনো রোগাক্রান্ত হওয়া বা কোনও রোগের কবলে পরার বিষয়ে বিবৃতি।
- মৃত্যু বা চিকিৎসাধীন অবস্থার বিষয়ে ঠাট্টা-বিদ্রুপ করা।
- যৌন সংক্রমণ সম্পর্কে করা দাবি।
- শারীরিক গঠন নিয়ে নিকৃষ্ট প্রমাণ করার বিবৃতি।
স্তর 2: সব অপ্রাপ্তবয়স্ক, সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও স্বল্প বিখ্যাত ব্যক্তিদের জন্য অতিরিক্ত সুরক্ষা (যেমন, এমন ব্যক্তি যাদের মূল খ্যাতি তাদের আন্দোলন বা সাংবাদিকতার উপর নির্ভর করে বা যারা অনিচ্ছাকৃতভাবে বিখ্যাত হয়েছেন):
- সকলের জন্য সার্বজনীন সুরক্ষা ছাড়াও, সব অপ্রাপ্তবয়স্ক (সাধারণ ব্যক্তি ও বিখ্যাত ব্যক্তি), সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও স্বল্প বিখ্যাত ব্যক্তিরা নিচের বিষয়গুলো থেকে সুরক্ষিত:
- প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে করা অপরাধমূলক অভিযোগের প্রসঙ্গ বাদে যৌন কার্যকলাপ সম্পর্কে করা দাবি (সম্মতিহীন যৌন স্পর্শ করা)।
- অন্য কোনো প্রাপ্তবয়স্কের যৌন শোষণের কনটেন্ট (অপ্রাপ্তবয়স্কদের যৌনতা শিশুদের যৌন শোষণ, দুর্ব্যবহার ও নগ্নতা সংক্রান্ত নীতির আওতায় পড়ে)।
- সব অপ্রাপ্তবয়স্ক (সাধারণ ব্যক্তি ও বিখ্যাত ব্যক্তি), সাধারণ প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও স্বল্প বিখ্যাত ব্যক্তিরা নিচের বিষয়গুলো থেকে সুরক্ষিত, তবে অপ্রাপ্তবয়স্ক বিখ্যাত ব্যক্তিদেরকে অবশ্যই নিচের পরিস্থিতিতে উদ্দেশ্যমূলকভাবে প্রকাশ করা উচিত নয়:
- এই জিনিসগুলোর সঙ্গে বা এগুলো নিয়ে অমানুষের সাথে তুলনা (লিখিতভাবে বা দৃশ্যের সাহায্যে):
- মানুষের চেয়ে নিকৃষ্ট প্রাণী সহ জীবজন্তু ও কীটপতঙ্গ, যাদের সাধারণত নিকৃষ্ট হিসাবে বিবেচনা করা হয়।
- ব্যাক্টেরিয়া, ভাইরাস, মাইক্রোব ও রোগ।
- আবর্জনা, ময়লা, মল সহ জড় বস্তু।
- নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্যকে (নাক, কান ও এরকম আরও অনেক কিছু) হাইলাইট করতে, চেনাতে অথবা নেতিবাচকভাবে তাতে মনোযোগ আকর্ষণ করার জন্য হেরফের করা কনটেন্ট।
- শারীরিক গঠন বা চরিত্রের বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদের র্যাঙ্ক দেয় এমন কনটেন্ট।
- কাউকে শারীরিক হেনস্থার (ফাইট-স্পোর্টের প্রসঙ্গ বাদে) শিকার হিসাবে অবমাননা করে এমন কনটেন্ট।
স্তর 3: সাধারণ অপ্রাপ্তবয়স্করা, সাধারণ প্রাপ্তবয়স্করা ও অপ্রাপ্তবয়স্ক অনিচ্ছাকৃত বিখ্যাত হওয়া ব্যক্তিদের জন্য অতিরিক্ত সুরক্ষা:
- উপরে তালিকাভুক্ত সব সুরক্ষা ছাড়াও, সব সাধারণ অপ্রাপ্তবয়স্ক, সাধারণ প্রাপ্তবয়স্করা (যারা অবশ্যই নিজে অভিযোগ জানিয়েছেন) ও অপ্রাপ্তবয়স্ক অনিচ্ছাকৃত বিখ্যাত হওয়া ব্যক্তিরা নিচের বিষয়গুলো থেকেও সুরক্ষিত থাকেন:
- কাউকে অপমানজনক কথা বলে আক্রমণ।
- রোমান্টিক সম্পর্কে জড়ানো, যৌন প্রবণতা বা লিঙ্গ পরিচয় সম্পর্কিত দাবি।
- কোনো কিছু করার আহ্বান জানানো, ইচ্ছাপ্রকাশ করে বিবৃতি, এ ধরনের কাজের আশা প্রকাশ বা শর্তসাপেক্ষ বিবৃতি বা এর পক্ষে বা বর্জন করার জন্য দেওয়া বিবৃতি।
- প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ এবং ব্যবসায়িক রিভিউয়ের প্রসঙ্গ বাদে চরিত্র বা ক্ষমতা নিয়ে নেতিবাচক দাবি।
- প্রাপ্তবয়স্কদের বিরুদ্ধে করা অপরাধমূলক অভিযোগের প্রসঙ্গ ছাড়া, অবমাননা, ঘৃণার মনোভাব বা কোনো ব্যক্তির অস্তিত্বকে প্রত্যাখ্যান করার কনটেন্ট।
- নিজে অভিযোগ জানানোর ক্ষেত্রে, সাধারণ অপ্রাপ্তবয়স্করা, সাধারণ প্রাপ্তবয়স্করা ও অপ্রাপ্তবয়স্ক অনিচ্ছাকৃত বিখ্যাত হওয়া ব্যক্তি নিচের বিষয়গুলো থেকে সুরক্ষিত থাকেন:
- সরাসরি হুমকি।
- অযাচিতভাবে কারসাজি করা ছবি।
- শারীরিক গঠনের ভিত্তিতে অন্যান্য বিখ্যাত, কাল্পনিক বা সাধারণ ব্যক্তির সঙ্গে করা তুলনা।
- ধর্মীয় পরিচয় সম্পর্কে করা দাবি বা ধর্মীয় নিন্দা
- যে সব প্রাণী বা পোকামাকড়কে বুদ্ধিমত্তার দিক থেকে বা শারীরিকভাবে নিকৃষ্ট হিসাবে গণ্য করা হয় না, তাদের সঙ্গে করা তুলনা ("বাঘ", "সিংহ")।
- নিরপেক্ষ বা ইতিবাচক শারীরিক বর্ণনা।
- নেতিবাচক নয় এমন চরিত্র বা ক্ষমতা নিয়ে করা দাবি।
- যৌন কার্যকলাপের অভাব সংক্রান্ত অপমানজনক শব্দ প্রয়োগ করে করা আক্রমণ।
স্তর 4: শুধুমাত্র সাধারণ অপ্রাপ্তবয়স্কদের জন্য অতিরিক্তি সুরক্ষা:
- আমাদের নীতির অধীনে অপ্রাপ্তবয়স্করা সবচেয়ে বেশি সুরক্ষিত থাকেন। উপরে তালিকাভুক্ত সব সুরক্ষা ছাড়াও, সাধারণ অপ্রাপ্তবয়স্করা নিচের বিষয়গুলো থেকেও সুরক্ষিত থাকেন:
- অপরাধমূলক বা অবৈধ আচরণ সম্পর্কিত অভিযোগ।
- যে কোনো প্রসঙ্গে অপ্রাপ্তবয়স্কদের উপরে করা শারীরিক হেনস্থার ভিডিও শেয়ার করা।
- নারীদের বিষয়ে অপমানজনক শব্দ।
পেজ, গ্রুপ, ইভেন্ট ও মেসেজের মাধ্যমে হেনস্থা ও হয়রান করা
- 1 নং স্তর থেকে 4 নং স্তরে দেওয়া সুরক্ষা পেজ, গ্রুপ, ইভেন্ট ও মেসেজের ক্ষেত্রেও প্রযোজ্য হয়।
নিম্নলিখিত কমিউনিটি স্ট্যান্ডার্ড প্রয়োগ করার জন্য, আমাদের অতিরিক্ত তথ্য ও/বা প্রসঙ্গের প্রয়োজন হয়:
এমন কনটেন্ট পোস্ট করবেন না:
- যা অবাঞ্ছিত পেজ, গ্রুপ ও ইভেন্টের মাধ্যমে কোনো সাধারণ ব্যক্তিকে টার্গেট করে। পীড়িত ব্যক্তি বা পীড়িত ব্যক্তির অনুমোদিত প্রতিনিধি যে কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানান, আমরা সেই কনটেন্ট সরিয়ে দিই।
- উপরে বর্ণিত এমন কোনো কনটেন্ট পোস্ট করবেন না যেখানে পীড়িতকে কনটেন্টটির বিরুদ্ধে অভিযোগ জানাতে হয় অথবা এমন কোনো ইঙ্গিত পাওয়া যায় যে, যিনি এটি পোস্ট করেছেন তিনি সরাসরি পীড়িতকে টার্গেট করছেন (যেমন পীড়িতকে পোস্ট বা কমেন্টে ট্যাগ করা)। পীড়িত ব্যক্তি বা তার (জীবিত বা মৃত) অনুমোদিত প্রতিনিধি যদি এই কনটেন্টটিকে অবাঞ্ছিত হিসাবে নিশ্চিত করেন, তাহলে আমরা কনটেন্টটি সরিয়ে দেবো।
- এমন কনটেন্ট পোস্ট করবেন না যা এমন কোনো আচরণে অংশগ্রহণ করার উদ্দেশ্যে আহ্বান জানায় বা বিবৃতি দেয়, যা আমাদের নীতি অনুসারে হেনস্থা ও হয়রানি বলে বিবেচিত হয়। আমরা যখন পীড়িত ব্যক্তি বা পীড়িত ব্যক্তির অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে নিশ্চয়তা পাব যে কনটেন্টটি অবাঞ্ছিত, তখন আমরা কনটেন্টটি সরিয়ে দেবো।
- কোনো বিখ্যাত ব্যক্তিকে যৌন শোষণ করে, এমন কনটেন্ট পোস্ট করা। আমরা যখন পীড়িত ব্যক্তি বা পীড়িত ব্যক্তির অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে নিশ্চয়তা পাব যে কনটেন্টটি অবাঞ্ছিত, তখন আমরা কনটেন্টটি সরিয়ে দেবো।
- যৌন হয়রানি করে প্রাপকের সঙ্গে যোগাযোগ করা হলে। আমরা যখন প্রাপক বা প্রাপকের অনুমোদিত প্রতিনিধির কাছ থেকে নিশ্চয়তা পাব যে অবাঞ্ছিতভাবে যোগাযোগ করা হয়েছে, তখন আমরা অবাঞ্ছিত প্রসঙ্গে শেয়ার করা যে কোনো কনটেন্ট সরিয়ে দেবো।
- বিশেষ ধরনের গোষ্ঠীকে টার্গেট করে গণ হয়রানিমূলক কনটেন্ট আমরা সরিয়ে দেবো, যখন:
- যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে ‘বাস্তব জীবনে ক্ষতির উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদের’ টার্গেট করা হয়, তাদের এভাবে সংজ্ঞায়িত করা হয়:
- মানবাধিকারের রক্ষক
- অপ্রাপ্তবয়স্ক
- হিংসাত্মক ঘটনা/ট্র্যাজেডির শিকার
- নির্বাচন চলাকালীন ঝুঁকিপূর্ণ দেশের বিরোধী রাজনৈতিক দলের ব্যক্তিত্ব
- নির্বাচনের কর্মকর্তা
- সরকারি ভিন্ন মতাবলম্বী ব্যক্তি যাদেরকে তাদের ভিন্ন মতের ভিত্তিতে টার্গেট করা হয়েছে
- বিরোধপূর্ণ অঞ্চলে জাতিগত ও ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়
- মনোনীত এবং স্বীকৃত ঝুঁকিপূর্ণ গ্রুপের সদস্য
- নিম্নলিখিত উপায়ে ব্যক্তিগত সারফেস, যেমন ইনবক্স বা প্রোফাইলের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে টার্গেট করা:
- এমন কনটেন্ট যা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে হেনস্থা এবং হয়রানি সংক্রান্ত নীতি লঙ্ঘন করে, অথবা
- এমন আপত্তিজনক কনটেন্ট যা একটি সুরক্ষিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তৈরি
- গণ হয়রানির চেষ্টায় জড়িত থাকা অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া
- রাষ্ট্র বা রাষ্ট্রের অধিভুক্ত নেটওয়ার্ক দিয়ে যে কোনো প্ল্যাটফর্মে কাউকে টার্গেট করা।
- প্রতিকূল নেটওয়ার্ক যা নিম্নলিখিত উপায়ে যে কোনো সারফেসের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে টার্গেট করে:
- এমন কনটেন্ট যা সাধারণ ব্যক্তিদের ক্ষেত্রে হেনস্থা এবং হয়রানি সংক্রান্ত নীতি লঙ্ঘন করে, অথবা
- এমন কনটেন্ট যা তাদের সুরক্ষিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তাদেরকে টার্গেট করে, বা,
- এমন কনটেন্ট বা আচরণ যা স্থানীয় প্রেক্ষাপটে অন্য কোনোভাবে আপত্তিকর বলে মনে করা হয়
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
ডেটা
সর্বশেষ কমিউনিটি স্ট্যান্ডার্ড কার্যকরীকরণ রিপোর্টটি পড়ুন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
হেনস্থা ও হয়রানির বিষয়ে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন