প্রকৃত পরিচয়ের উপস্থাপনা

নীতির বিশদ

লগ পরিবর্তন করুন
নীতি তৈরির কারণ
প্রামাণিকতা হলো আমাদের কমিউনিটির ভিত্তি। আমরা বিশ্বাস করি, প্রামাণিকতা এমন একটি কমিউনিটি তৈরি করতে সাহায্য করে যেখানে লোকেরা একে অপরের প্রতি এবং Meta-র প্রতি অর্থবহ উপায়ে দায়বদ্ধ থাকেন। ছদ্মবেশধারণ ও মিথ্যা বর্ণনা দেওয়া আটকানোর পাশাপাশি আমাদের সারা বিশ্বের কমিউনিটি জুড়ে যে পরিচয় প্রকাশিত হয়, তার বিভিন্ন উপায়ের জন্য আমরা অনুমতি দিতে চাই। লোকেরা যেখানে একে অপরকে বিশ্বাস করতে এবং কমিউনিটি গড়তে পারেন, এমন একটি নিরাপদ ও উন্মুক্ত পরিবেশ বজায় রাখতে, অন্যদের প্রতারণা করার জন্য তৈরি বা ব্যবহার করা অ্যাকাউন্ট বা প্রোফাইল তৈরির অনুমতি আমরা দিই না।
Facebook-এ, আমরা চাই লোকেরা নিজেদের দৈনন্দিন জীবনে যে নামে পরিচিত. সেই আসল নাম ব্যবহার করেই অ্যাকাউন্ট তৈরি করুন। লোকেরা যাতে আগ্রহ বা বিজনেসের মতো নিজেদের পরিচয়ের বিভিন্ন অংশ প্রকাশ করতে পারেন, সেই জন্য আমরা অতিরিক্ত প্রোফাইল তৈরি করেছি।
আমরা নিম্নলিখিত ক্ষেত্রে আমাদের পরিষেবা ব্যবহারের অনুমতি দিই না এবং Facebook, Instagram ও Threads অ্যাকাউন্ট বা Facebook-এর অন্যান্য সত্তার (যেমন, পেজ, গ্রুপ) উপর বিধি-নিষেধ আরোপ করব বা তা বন্ধ করব, যা:
  • কোনো অপ্রাপ্তবয়স্ক শিশুর হয়
  • নিচের কাজগুলো করে অন্য কোনো ব্যক্তি বা সত্তার ছদ্মবেশ ধরা:
    • অন্যদের প্রতারণা করার জন্য তাদের ছবি(গুলো), নাম বা সাদৃশ্যতা ব্যবহার করা
    • অন্য ব্যক্তি বা সত্তার হয়ে কথা বলার ভান করা, যার হয়ে ইউজার সেই কাজ করার জন্য অনুমোদিত নন (যেমন, পেজ বা প্রোফাইল তৈরি করা)
  • অন্যদের বিভ্রান্ত বা প্রতারণা করতে, কার্যকরীকরণ এড়াতে বা আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করতে পরিচয়ের মিথ্যা বর্ণনা করার ক্ষেত্রে এনগেজ থাকে। মিথ্যা বর্ণনা দিয়ে বিভ্রান্তিকর পরিচয় তৈরির বিষয় মূল্যায়ন করার সময় আমরা কয়েকটি কারণ বিবেচনা করি, যেমন:
    • পরিচয়ের বিবরণে বারবার বা উল্লেখযোগ্য পরিবর্তন, যেমন নাম বা বয়স
    • প্রোফাইলের বিভ্রান্তিকর তথ্য, যেমন নিজের বিষয়ে বিশদ তথ্য ও প্রোফাইল লোকেশন
    • স্টক ছবি ব্যবহার করা
  • আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘনকারী কোনো নাম ব্যবহার করে।
Facebook-এ, প্রোফাইল বা অ্যাকাউন্টে সাময়িক বিধি-নিষেধ আরোপ করা থেকে শুরু করে স্থায়ীভাবে তা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়ার আগে, সেটির সম্পর্কে আমরা আরও তথ্য চাইব, যদি আপনি:
  • ভুল জন্ম তারিখ দেন
  • এমন কোনো নাম ব্যবহার করেন যা দৈনন্দিন জীবনে আপনি যে নামে পরিচিত, সেই আসল নাম না হয়
  • একাধিক লোকের প্রতিনিধিত্ব করার বা ব্যবহারের জন্য কোনো সিঙ্গেল অ্যাকাউন্ট তৈরি করেন
  • একাধিক Facebook অ্যাকাউন্ট তৈরি বা দেখাশোনা করেন
  • কোনো বিজনেস, পোষ্য প্রাণী বা কাল্পনিক চরিত্রের মতো অ-মানবিক সত্তাকে উপস্থাপন করে, এমন কোনো অ্যাকাউন্ট তৈরি করেন
  • দীর্ঘ সময় ধরে নিষ্ক্রিয় থাকা খালি প্রোফাইল বজায় রাখেন
ইউজারের অভিজ্ঞতা
Facebook-এ থাকা লোকেদের জন্য কার্যকরীকরণ কেমন দেখায়, তার কিছু উদাহরণ দেখুন, যেমন: Facebook-এ থাকা উচিত বলে মনে করেন না এমন কিছুর বিষয়ে অভিযোগ জানালে, আপনি আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করেছেন বলা হলে এবং কিছু নির্দিষ্ট কনটেন্টে একটি ওয়ার্নিং স্ক্রিন দেখতে পেলে, সেটা কেমন দেখায়।
মনে রাখবেন: আমরা সব সময় উন্নতি করছি, কাজেই আপনি এখানে যা দেখছেন তা হয়তো বর্তমানে আমরা যা ব্যবহার করছি সে তুলনায় খানিকটা পুরোনো হয়েছে।
ইউজারের অভিজ্ঞতা
অভিযোগ জানানো
ইউজারের অভিজ্ঞতা
রিপোর্ট করার পরের কথোপকথন
ইউজারের অভিজ্ঞতা
টেকডাউন অভিজ্ঞতা
ইউজারের অভিজ্ঞতা
ওয়ার্নিং স্ক্রিন
কার্যকরীকরণ
সারা বিশ্বে, সকলের জন্য Facebook-এ আমাদের একই নীতি রয়েছে।
রিভিউ টিম
আমাদের একটি বিশ্বব্যাপী টিম আছে, যাতে রিভিউয়ারের সংখ্যা 15,000-এরও বেশি। তারা Facebook-কে নিরাপদ রাখতে প্রতিদিন কাজ করে চলেছেন।
স্টেকহোল্ডার এনগেজমেন্ট
বাইরের বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, অলাভজনক সংস্থা ও পলিসি নির্মাতারা Facebook কমিউনিটি স্ট্যান্ডার্ডকে আরও তথ্য জানাতে সহায়তা করেন।
প্রকৃত পরিচয় উপস্থাপনার ক্ষেত্রে সাহায্য পান
Facebook-এ আপনি কোনো কিছু আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডের বিরুদ্ধে যেতে দেখলে, কী করবেন সেই সম্পর্কে জানুন।
আমাদের হেল্প সেন্টার দেখুন