কিশোর-কিশোরীদের বয়সোপযোগী কনটেন্ট দেখতে সাহায্য করা
আপডেট করা হয়েছে 13 মে, 2026
আমরা চাই Facebook ও Instagram-এ কিশোর-কিশোরীরা নিরাপদ ও ইতিবাচক অভিজ্ঞতা পান, এর মধ্যে তাদের আগ্রহের বিষয় খুঁজে পেতে সাহায্য করার সাথে তারা তাদের বয়সের সাথে উপযুক্ত কনটেন্ট দেখছেন কি না, তাও অন্তর্ভুক্ত থাকে। আমরা তিনটি প্রধান উপায়ে কিশোর-কিশোরীদের অনুপযুক্ত কনটেন্ট দেখা আটকাতে কাজ করি: আমাদের নিয়মাবলী লঙ্ঘন করলে সেই কনটেন্ট সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়া, কিশোর কিশোরীদের জন্য নির্দিষ্ট ধরনের প্রাপ্তবয়স্কদের জন্য বা সংবেদনশীল কনটেন্ট লুকানো এবং আমরা যা সুপারিশ করি তার জন্য আরও কঠোর মাপকাঠি প্রয়োগ করা।
আমরা কিশোর-কিশোরীদের নিরাপদ, বয়সোপযোগী অভিজ্ঞতা সরবরাহ করা নিশ্চিত করতে এবং মা-বাবাদের মানসিক শান্তি দেওয়ার জন্য সম্ভাব্য সেরা রিসার্চ ও বিশেষজ্ঞদের পরামর্শ অন্তর্ভুক্ত করতে, ধারাবাহিকভাবে আমাদের পদ্ধতি বিকশিত করছি। এছাড়াও, আমরা এমন একটি স্বাধীন স্ট্যান্ডার্ডের সাথে আরও নিবিড় সামঞ্জস্য তৈরি করতে চেয়েছিলাম, যা বিভিন্ন পরিবারের কাছে ইতিমধ্যেই সুপরিচিত; তাই আমরা নিজেদের বয়সোপযোগী নির্দেশিকা— যে নির্দেশিকাগুলো নির্ধারণ করে আমরা কিশোর-কিশোরীদের কাছ থেকে কোন ধরনের কনটেন্ট লুকাব এবং তাদের কাছে সুপারিশ করব না, তা 13+ বয়সের জন্য প্রযোজ্য রেটিং শর্ত থাকা সিনেমা এবং মা-বাবাদের ফিডব্যাকের পরিপ্রেক্ষিতে রিভিউ করেছি। এর অর্থ আমাদের লক্ষ্য হলো, কিশোর-কিশোরীরা ডিফল্টভাবে Instagram ও Facebook-এ এমন কনটেন্ট দেখতে পাবেন, যা তাদের বয়সের উপযোগী কোনো সিনেমায় তারা দেখতে পান।
13+ বয়সের জন্য প্রযোজ্য রেটিং থাকা সিনেমায় আপনি যেমন কখনও এমন কিছু প্রস্তাবিত কনটেন্ট দেখতে বা আপত্তিকর ভাষা শুনতে পান, ঠিক তেমনভাবে কিশোর-কিশোরীরাও কখনও কখনও Instagram বা Facebook-এ এরকম কিছু দেখতে পেতে পারেন। কিন্তু আমরা সবরকম চেষ্টা চালিয়ে যাব যাতে এই ধরনের ঘটনা যতটা সম্ভব কম ঘটে। আমরা স্বীকার করি যে কোনো সিস্টেমই সম্পূর্ণ নিখুঁত নয় এবং আমরা সময়ের সাথে সাথে তা উন্নত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
সোশ্যাল মিডিয়া ও সিনেমার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের কনটেন্ট সেটিংস আপডেট করার সময় আমরা MPA-র সাথে কাজ করিনি এবং সেটি Instagram বা Facebook-এ কোনো কনটেন্টের রেটিং দেয় না ও কোনোভাবেই আমাদের কনটেন্ট সেটিংসকে সমর্থন বা অনুমোদন করে না। বরং, আমরা MPA-র পাবলিক নির্দেশিকা যার সাথে মা-বাবারা ইতিমধ্যেই পরিচিত এবং এর পাশাপাশি মা-বাবাদের ফিডব্যাক থেকে অনুপ্রেরণা নিয়েছি। আমাদের কনটেন্ট মডারেশন সিস্টেমগুলো সিনেমা রেটিং বোর্ডের মতো নয়, তাই অভিজ্ঞতাও ঠিক একই রকম নাও হতে পারে।
একাধিক স্তরের সুরক্ষা
সবার জন্য: যে কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে, তা আমরা সরিয়ে দিই। আমাদের সুপারিশ করা কনটেন্টের জন্যও আমাদের আরও কঠোর মাপকাঠি আছে।
❌ যে কনটেন্ট আমরা সরিয়ে দিইFacebook ও Instagram-এ আমরা কোন ধরনের কনটেন্টের অনুমতি দিই না, আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড-এ তা ব্যাখ্যা করা আছে। আমরা যখন এমন কনটেন্ট সম্পর্কে জানতে পারি, তখন কিশোর-কিশোরী সহ সবার জন্য সেটি সম্পূর্ণভাবে সরিয়ে দিই। আমাদের নিয়ম লঙ্ঘন করার জন্য আমরা যখন কনটেন্ট সরাই, তখন আমরা যে অ্যাকাউন্ট থেকে সেটি শেয়ার করা হয়েছে সেই অ্যাকাউন্টে একটি স্ট্রাইক প্রয়োগ করতে পারি এবং যেসব অ্যাকাউন্ট বার বার বা গুরুতরভাবে আমাদের নীতি লঙ্ঘন করে, আমরা সেই অ্যাকাউন্টগুলো বন্ধ করে দিই। আমাদের কমিউনিটিতে কিশোর-কিশোরী সহ সবাইকে সুরক্ষিত রাখার জন্য, এই নীতি তৈরি করা হয়েছে।
আমরা যে ধরনের কনটেন্ট সম্পূর্ণভাবে সরিয়ে দিই তার মধ্যে এগুলো অন্তর্ভুক্ত আছে, তবে তা এর মধ্যেই সীমিত নয়:
অপব্যবহার ও শোষণ
আমরা এমন ধরনের কনটেন্টের অনুমতি দিই না যার মধ্যে লোকেদের সঙ্গে দুর্ব্যবহার বা তাদের শোষণ করার তথ্য থাকে, যেমন, অ-সম্মতিমূলক যৌন কার্যকলাপে উৎসাহিত করা বা শিশুদের সঙ্গে দুর্ব্যবহারের উপাদান শেয়ার করা বা চাওয়া। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দেবো:
❌ এমন কোনো পোস্ট যা পতিতাবৃত্তির প্রস্তাব দিচ্ছে বা কাউকে তার পর্নোগ্রাফি পাঠাতে বলছে।
❌ অন্তরঙ্গ বা যৌন কার্যকলাপ রত অবস্থায় থাকা কারো ফটো, যা তার সম্মতি ছাড়াই শেয়ার করা হয়েছে।
❌ এমন কোনো পোস্ট যা শিশুদের যৌন নির্যাতনের উপাদান বা শিশুদের নগ্ন অবস্থায় থাকা ছবির প্রস্তাব দিচ্ছে বা তা করতে বলছে।আত্মহত্যা, নিজেকে আঘাত করা ও ইটিং ডিজঅর্ডার (আহার-ব্যাধি)
আমরা এমন কনটেন্টের অনুমতি দিই না যা আত্মহত্যা, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির মতো বিষয়গুলোকে উৎসাহিত করে, মহিমান্বিত করে বা প্রচার করে। তবে এই বিষয়ে লোকেদের নিজেদের অভিজ্ঞতা সম্পর্কে কথা বলার ও সহায়তা পাওয়ার সুযোগ এখানে দেওয়া হয়। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দেবো:
❌ একটি পোস্ট যাতে আত্মহত্যা, নিজেকে আঘাত করা বা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি নিয়ে ইতিবাচকভাবে বলা হয়।
❌ একটি স্টোরি যাতে নিজেকে আঘাত করার গ্রাফিক দেখানো হয়।
❌ ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি আছে, এমন কাউকে নিয়ে উপহাস করা কমেন্ট।
ঘৃণ্য আচরণ, হেনস্থা ও হয়রানি
আমরা এমন কনটেন্টের অনুমতি দিই না, যা হেনস্থা ও হয়রানি সহ ভয় দেখানো বা বর্জনের পরিবেশ তৈরি করে। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দেবো:
❌ জাতি, ধর্ম, জাতিসত্তা, লিঙ্গ পরিচয় বা যৌন অভিমুখিতার ভিত্তিতে মানুষের বিরুদ্ধে অমানবিক বক্তব্য নিয়ে করা কোনো পোস্ট।
❌ যৌন নির্যাতনের শিকার হয়েছেন এমন কাউকে উপহাস করে করা কমেন্ট।
❌ একটি পোস্ট যাতে ব্যক্তিগতভাবে শনাক্তযোগ্য তথ্য প্রকাশের হুমকি দেওয়া হয় (যেমন, পাসপোর্টের নম্বর) বা কাউকে হয়রান করার প্ররোচনা দেওয়া হয়।
বিধি-নিষেধযুক্ত পণ্য ও পরিষেবা
আমরা নিজেদের প্ল্যাটফর্মে বিধি-নিষেধযুক্ত কিছু পণ্য ও পরিষেবা কেনা, বিক্রি বা তা নিয়ে ব্যবসা করার অনুমতি দিই না। এছাড়াও, আমরা লোকেদের কিছু বিশেষ ধরনের পদার্থের প্রচার করার বা সেগুলো ব্যবহারের নির্দেশ দেওয়ার অনুমতি দিই না। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দেবো:
❌ কোনো স্টোরি যাতে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য কেনা, বিক্রি বা তা নিয়ে ব্যবসার অফার করা হয়।
❌ তামাক, নিকোটিন বা অ্যালকোহল কেনা, বিক্রি বা তা নিয়ে ব্যবসা করার পোস্ট
❌ 3D-প্রিন্টেড বন্দুকের অংশের অফার করে এমন একটি কমেন্ট।বৈধ বিজনেস যা আইনত নির্দিষ্ট কিছু বিধি-নিষেধ যুক্ত পণ্য সরবরাহ করে, সেই ক্ষেত্রে কিছু ব্যতিক্রম আছে।
হুমকি দেওয়া এবং অশালীন কনটেন্ট
আমরা অত্যন্ত অশালীন কনটেন্ট বা ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রে হুমকি থাকতে পারে, এমন কনটেন্টের অনুমতি দিই না, যেমন, লোকেদের বিরুদ্ধে হিংসাত্মক হুমকি। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দেবো:
❌ অন্য কাউকে হত্যা বা অপহরণ করার হুমকি দেওয়া বা কাউকে হিংসাত্মক কিছু করার উৎসাহ যোগায় এমন পোস্ট।
❌ একটি গ্রাফিক ভিডিও যাতে কাউকে বিকলাঙ্গ বা গুরুতরভাবে জ্বলন্ত অবস্থায় দেখানো হচ্ছে।
চিকিৎসা প্রসঙ্গে বা সচেতনতা বাড়াতে শেয়ার করা অশালীন কনটেন্টের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট ব্যতিক্রম আছে। যেখানে আমরা অশালীন কনটেন্টের অনুমতি দিই, সেখানে আমরা সাধারণত সেটিকে ওয়ার্নিং স্ক্রিন দিয়ে ঢেকে দিই, যাতে লোকেরা এতে ক্লিক করার আগেই জানতে পারেন যে কনটেন্টটি সংবেদনশীল হতে পারে।
নগ্নতা, যৌন কার্যকলাপ এবং স্পষ্ট যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা
আমরা নগ্নতা বা যৌন কার্যকলাপ এবং স্পষ্ট যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা দেখানোও সীমিত করি। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্ট সরিয়ে দেবো:
❌ নগ্নতা বা স্পষ্ট যৌন কার্যকলাপ থাকা ছবি ও ভিডিও, এমনকি যখন AI দিয়ে জেনারেট করা হয় তাও এতে অন্তর্ভুক্ত।
যৌনতামূলক কার্যকলাপের স্পষ্ট বা অশালীন বর্ণনাযুক্ত একটি গল্প (যদি তা হাস্যরসাত্মক বা ব্যঙ্গাত্মক না হয়)।
আমরা বুঝি যে প্রতিবাদের একটি রূপ হিসাবে, কোনো বিষয়ে সচেতনতা বাড়াতে অথবা শিক্ষাগত বা চিকিৎসা সংক্রান্ত কারণ সহ একাধিক উদ্দেশ্যে নগ্ন ছবি বা ভিডিও শেয়ার করা হতে পারে। যেখানে এটি যথাযথ ও এই উদ্দেশ্য সুস্পষ্ট, সেখানে আমরা এমন কনটেন্টের ক্ষেত্রে অনুমতি দিই।
আমরা কোন ধরনের কনটেন্ট সরিয়ে দিই, সেই সম্পর্কিত বিশদ বিবরণের জন্য আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখুন।
🛡️ আমরা যেসব কনটেন্টের সুপারিশ দেওয়া এড়িয়ে যাইলোকেরা যেসব কনটেন্টে আগ্রহী হতে পারেন, তাদের তেমন নতুন কনটেন্ট খুঁজতে সাহায্য করার জন্য আমরা Instagram Reels বা এক্সপ্লোর বা Facebook ফিডের মতো জায়গায় বিভিন্ন সুপারিশ করি। কোন ধরনের কনটেন্ট সুপারিশ করা যাবে, আমাদের কাছে এই সংক্রান্ত নির্দেশিকা আছে। কোনো কনটেন্ট যদি সরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট গুরুতর না হয়, তাহলেও নিম্ন-মানের, আপত্তিজনক বা বিশেষত সংবেদনশীল হতে পারে এমন কনটেন্ট সুপারিশ করা আমরা এড়িয়ে যাই। কারণ, আমরা মনে করি লোকেরা যে অ্যাকাউন্ট ফলো করেন না সেই অ্যাকাউন্টের কনটেন্ট তাদের দেখানোর সময় আরও বেশি কঠোর স্ট্যান্ডার্ড থাকা উচিত।
⚠️ যে অতিরিক্ত কনটেন্ট আমরা কিশোর-কিশোরীদের কাছ থেকে লুকাই
কিশোর-কিশোরী: আমরা 18 বছরের কম বয়সী কিশোর-কিশোরীদের জন্য অতিরিক্ত সুরক্ষা দিয়ে থাকি। আমরা সবার জন্য যে কনটেন্ট সরিয়ে থাকি, তার চেয়েও আরও বেশি কনটেন্ট লুকাই এবং এমন কনটেন্ট যা প্রাপ্তবয়স্কদের জন্য সুপারিশ করা হয় তা কিশোর-কিশোরীদের কাছে সুপারিশ করি না। আমাদের লক্ষ্য হলো, কিশোর-কিশোরীরা ডিফল্টভাবে Instagram ও Facebook-এ এমন কনটেন্ট দেখতে পাবেন, যা তাদের বয়সের উপযোগী কোনো সিনেমায় তারা দেখতে পান। কিশোর-কিশোরীরা শুধুমাত্র মা-বাবার অনুমতির ভিত্তিতে একটি তৃতীয়, বেশি অনুমোদন থাকা সেটিং অ্যাক্সেস করতে পারবেন - যাকে বলা হয় 'আরও কনটেন্ট'। Instagram-এ কিশোর-কিশোরী বা তাদের মা-বাবা আরও বেশি বিধিনিষেধ যুক্ত সেটিংয়েও অপ্ট-ইন করতে পারেন, যাকে বলা হয় সীমিত কনটেন্ট।
13+ (ডিফল্ট): 13+ বয়সের জন্য কনটেন্ট সেটিং 13+ বয়সের জন্য প্রযোজ্য রেটিং শর্ত থাকা সিনেমা অনুযায়ী নির্ধারিত এবং এটি কিশোর-কিশোরীদের জন্য ডিফল্ট হিসাবে চালু থাকে। কোন ধরনের কনটেন্ট প্রাপ্তবয়স্কদের জন্য উপযুক্ত হতে পারে কিন্তু 18 বছরের কমবয়সীদের জন্য অতিরিক্ত পরিণত হিসাবে বিবেচিত হতে পারে তা বুঝতে আমরা সারা বিশ্বের তরুণদের বিষয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞদের সাথে কাজ করেছি এবং 13+ বয়সের জন্য প্রযোজ্য রেটিং শর্ত থাকা সিনেমা ও মা-বাবাদের ফিডব্যাক অনুযায়ী এই বয়সোপযোগী নির্দেশিকা রিভিউ করেছি। এই সেটিংয়ে, আমরা সবার জন্য যা সরাই, তাছাড়াও কিশোর-কিশোরীদের কাছ থেকে অতিরিক্ত কনটেন্ট লুকাব। Facebook-এ, 13+ সেটিং ও সংশ্লিষ্ট সুরক্ষা ধাপে ধাপে চালু করা হচ্ছে। যেসব প্রোফাইল ও পেজ থেকে মূলত বয়সোপযোগী নয় এমন কনটেন্ট শেয়ার করা হয়, 13+ কনটেন্ট সেটিং সেগুলোর সাথে কিশোর-কিশোরীদের ইন্টার্যাকশন সীমিত করে। এর অর্থ, প্রাপ্তরয়স্করা এমন কনটেন্ট অ্যাক্সেস করতে পারলেও কিশোর-কিশোরীরা তা দেখতে বা তাতে ইন্টার্যাক্ট করতে পারবেন না, এমনকি সেটি যদি তাদের ফলো করা কোনো অ্যাকাউন্টের ফিড বা স্টোরি থেকে শেয়ার করা হয়ে থাকে তাহলেও পারবেন না। আমরা কিশোর-কিশোরীদের এমন অ্যাকাউন্ট খোঁজা, ফলো করা এবং তাদের সাথে ইন্টার্যাক্ট করা থেকে আটকাব যা মূলত বয়সোপযোগী নয় এমন কনটেন্ট শেয়ার করে।
এই ডিফল্ট সেটিংয়ে আমরা কিশোর-কিশোরীদের কাছ থেকে লুকাব এমন ধরনের কনটেন্ট দেখতে, এখানে ক্লিক করুন
আত্মহত্যা, নিজেকে আঘাত করা ও ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধি
আমরা সম্ভাব্য অস্বস্তিকর বা সংবেদনশীল উপাদান থেকে কিশোর-কিশোরীদের রক্ষা করতে, আত্মহত্যা ও নিজেকে আঘাত করা সংক্রান্ত কিছু কনটেন্ট লুকাই। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে বয়স সীমিত করব:
⚠️ একটি পোস্ট যেখানে কেউ আত্মহত্যা, নিজেকে আঘাত করা অথবা ইটিং ডিজঅর্ডার বা আহার-ব্যাধির বিষয়ে বর্ণনা দিচ্ছেন। তবে, আরোগ্য লাভের প্রসঙ্গের ক্ষেত্রে এর ব্যতিক্রম হয়।
⚠️ একটি ফটো বা ভিডিও যাতে লোকেদের হাসপাতালে ইচ্ছামৃত্যু বা আত্মহত্যায় সহায়তা করতে দেখানো হচ্ছে।
⚠️ একটি স্টোরি যেখানে কেউ নিজের প্রচন্ড পরিমাণে ওজন কমানোর আচরণের কথা বলছেন।
বিধি-নিষেধযুক্ত পণ্য ও পরিষেবা
আমরা কিশোর-কিশোরীদের কাছ থেকে এমন কনটেন্ট লুকাই যা তাদের সম্ভাব্য ক্ষতিকর কার্যকলাপে যোগ দিতে অনুপ্রেরণা দেয়। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে বয়স সীমিত করব:
⚠️ বাস্তবে উপস্থিত থেকে পরিচালনা করা হয় এমন কোনো বৈধ বিজনেসের শেয়ার করা একটি পোস্ট, যার মধ্যে তামাক, নিকোটিনযুক্ত প্রোডাক্ট, অ্যালকোহল বা আগ্নেয়াস্ত্র বিক্রি করার প্রস্তাব দেওয়া হচ্ছে।
⚠️ একটি স্টোরি যা লোকেদের সাইকেডেলিক ড্রাগ (এন্থিওজেন নামেও পরিচিত) বা ক্যানাবিস (গাঁজা) প্রোডাক্ট সেবন করার জন্য উৎসাহ দিচ্ছে।
⚠️অ্যালকোহল-জাত পানীয়র রেসিপি সহ ছবি
⚠️ওজন কমানোর প্রোডাক্ট বা পরিষেবা বিক্রি করার পোস্ট
হুমকি দেওয়া এবং অশালীন কনটেন্ট
আমরা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে ওয়ার্নিং স্ক্রিন দিয়ে দেখার অনুমতি দিলেও, কিশোর-কিশোরীদের কাছ থেকে বেশিরভাগ গ্রাফিক ও বিরক্তিকর ছবি লুকাই। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে বয়স সীমিত করব:
⚠️ মারাত্মকভাবে আগুনে পোড়া কোনো ব্যক্তির একটি ফটো, যা আমরা প্রাপ্তবয়স্কদের জন্য ওয়ার্নিং স্ক্রিন দিয়ে ঢেকে রাখি।
⚠️ গুলি করা, নৃশংসতা বা মারাত্মক গাড়ি দুর্ঘটনার ফটো বা ভিডিও।
নগ্নতা, যৌন কার্যকলাপ এবং স্পষ্ট যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা
আমরা কিশোর-কিশোরীদের জন্য এমন অতিরিক্ত কনটেন্ট লুকাই যাতে স্পষ্ট নগ্নতা বা যৌন কার্যকলাপ নেই, তবে যা যৌন ইঙ্গিতপূর্ণ হিসাবে বিবেচিত হতে পারে। যেমন, আমরা নিম্নলিখিত কনটেন্টের ক্ষেত্রে বয়স সীমিত করব:
⚠ ️প্রায় নগ্নতা থাকা কোনো পোস্ট, যেমন, ডিজিটাল ওভারলে দিয়ে ঢাকা নগ্নতা।
⚠ ️কারও নিতম্বের উপর জুম করা ছবি।
⚠ ️যৌন কার্যকলাপের বর্ণনা সহ যৌন ইঙ্গিতপূর্ণ ভাষা ব্যবহার করা গল্প, যার মধ্যে যৌন রূপকও ব্যবহার করা হয়েছে।
আমরা কোন ধরনের কনটেন্ট সরিয়ে দিই, সেই সম্পর্কে বিশদে জানতে আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখুন।
আমরা আরও কয়েক ধরনের কনটেন্ট সুপারিশ করা এড়িয়ে যাব, এমনকি যদি সেগুলো 13+ বয়সের জন্য প্রযোজ্য রেটিং শর্ত থাকা সিনেমা এবং মা-বাবাদের ফিডব্যাক অনুযায়ী হয় তবুও। আমরা প্রাপ্তবয়স্কদের সুপারিশ করা এড়িয়ে চলি এমন অনেক কনটেন্ট ইতিমধ্যেই কিশোর-কিশোরীদের কাছ থেকে সম্পূর্ণভাবে লুকানো হয়েছে, তবে কিশোর-কিশোরীদের ক্ষেত্রে আমরা আরও পদক্ষেপ নিই এবং তাদের অতিরিক্ত কয়েক ধরনের কনটেন্ট সুপারিশ করা এড়িয়ে যাই, যেমন, এমন ফটো বা ভিডিও যা আংশিকভাবে যৌনতাপূর্ণ, আপত্তিকর গালিগালাজ বা ঝুঁকিপূর্ণ স্টান্ট, যেমন, অনেক উঁচু থেকে ঝাঁপ দেওয়া।
সীমিত কনটেন্ট: Instagram-এ, যেসব অভিভাবক আরও বেশি নিয়ন্ত্রণ পছন্দ করেন, তাদের জন্য আমরা একটি নতুন, আরও সীমিত সেটিংস চালু করেছি, যাকে বলা হয় সীমিত কনটেন্ট। সীমিত কনটেন্ট সেটিং চালু করলে, আমরা নিজেদের কনটেন্ট ফিল্টার আরও কঠোরভাবে প্রয়োগ করব যাতে কিশোর-কিশোরীদের অ্যাকাউন্টের অভিজ্ঞতা থেকে আরও বেশি কনটেন্ট লুকানো যায়। আমরা সার্চ রেজাল্টও আরও সীমিত করব এবং পোস্টের নিচে কিশোর-কিশোরীদের কমেন্ট দেখার, করার বা পাওয়ার ক্ষমতাও বন্ধ করে দেবো।
আরও কনটেন্ট: কিশোর-কিশোরীরা শুধুমাত্র মা-বাবার অনুমতির ভিত্তিতে "আরও কনটেন্ট" সেটিংস পাল্টাতে পারেন, যা মা-বাবারা শুধুমাত্র মা-বাবাদের তত্ত্বাবধানের মাধ্যমে দিতে পারেন। এই সেটিংয়ে, কিশোর-কিশোরীরা এরপরও অটোমেটিক সুরক্ষার সুবিধা পাবেন, যা কিশোর-কিশোরীদের জন্য প্রাপ্তবয়স্কদের তুলনায় আরও বেশি কনটেন্ট লুকাবে, এবং যদি কোনো কনটেন্ট আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড লঙ্ঘন করে, আমরা তা অবিলম্বে পুরোপুরি সরিয়ে দেবো। তবে, কিশোর-কিশোরীদের এমন কিছু কনটেন্ট সুপারিশ করা হতে পারে যা তারা 13+ এবং সীমিত কনটেন্ট সেটিংসে পাবেন না এবং যে অ্যাকাউন্টগুলো নির্দিষ্ট বয়সের তুলনায় অনুপযুক্ত কনটেন্ট শেয়ার করে সেগুলো আমরা পুরোপুরি লুকাব না।
দাবি পরিত্যাগ: সোশ্যাল মিডিয়া ও সিনেমার মধ্যে অনেক পার্থক্য আছে। আমাদের কনটেন্ট সেটিংস আপডেট করার সময় আমরা MPA-র সাথে কাজ করিনি এবং সেটি Instagram ও Facebook-এ কোনো কনটেন্টের রেটিং দেয় না ও কোনোভাবেই আমাদের কনটেন্ট সেটিংসকে সমর্থন বা অনুমোদন করে না। বরং, আমরা MPA-র পাবলিক নির্দেশিকা যার সাথে মা-বাবারা ইতিমধ্যেই পরিচিত এবং এর পাশাপাশি মা-বাবাদের ফিডব্যাক থেকে অনুপ্রেরণা নিয়েছি। আমাদের কনটেন্ট মডারেশন সিস্টেমগুলো সিনেমা রেটিং বোর্ডের মতো নয়, তাই অভিজ্ঞতাও ঠিক একই রকম নাও হতে পারে।
কীভাবে লঙ্ঘনকারী কনটেন্টের বিরুদ্ধে অভিযোগ জানাবেন
আমাদের নিয়ম লঙ্ঘনকারী কনটেন্ট চিহ্নিত করতে আমরা কঠিন পরিশ্রম করি এবং আমরা নিজেদের প্রযুক্তি ব্যবহার করে আমাদের কাছে এর অভিযোগ আসার আগেই সক্রিয়ভাবে এমন কনটেন্ট সরিয়ে দিই। আপনি যদি দেখেন আমরা কিছু মিস করেছি, তাহলে Facebook বা Instagram-এর মধ্যে যে কোনো একটি প্ল্যাটফর্মে এর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে আমাদের প্ল্যাটফর্মকে একটি নিরাপদ জায়গা হিসাবে গড়ে তুলতে সাহায্য করতে পারেন। এই অভিযোগ বেনামি হয়।
অতিরিক্ত সংস্থান
আমরা কোন ধরনের কনটেন্ট সরাই ও প্রতিটি নীতি অনুযায়ী বয়স সংক্রান্ত সীমাবদ্ধতা সম্পর্কে, আমাদের কমিউনিটি স্ট্যান্ডার্ডে বিশদ বিবরণ দেওয়া আছে। এগুলো পড়তে, এখানে ক্লিক করুন।
এছাড়াও, আমরা এমন একটি প্রযুক্তি ডেভেলপ করেছি যা সক্রিয়ভাবে সম্ভাব্য সন্দেহজনক প্রাপ্তবয়স্কদের চিহ্নিত করে, যেমন, কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যাকে কিশোর-কিশোরীরা বার বার ব্লক করেছেন বা যার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন অথবা যদি কোনো প্রাপ্তবয়স্ক বার বার লঙ্ঘনকারী কনটেন্ট খোঁজেন। আমরা কিশোর-কিশোরীদের কাছে সন্দেহজনক প্রাপ্তবয়স্ক ব্যক্তির সুপারিশ করি না এবং সন্দেহজনক প্রাপ্তবয়স্কদের কাছে কিশোর-কিশোরীর সুপারিশ করি না। আপনি এই বিষয়ে এখানে আরও জানতে পারবেন।
আমরা কীভাবে আমাদের কমিউনিটিকে নিরাপদ রাখতে সাহায্য করি, আপনি আমাদের সেফটি সেন্টার-এ এই বিষয়ে এবং কীভাবে কিশোর-কিশোরী ও তাদের পরিবারের লোকেদের সহায়তা করি, সেই বিষয়ে ফ্যামিলি সেন্টার-এ আরও পড়তে পারবেন।