Meta-তে, লোকেরা যাতে নিজেদের মতামত জানাতে পারেন ও সুরক্ষিত থাকতে পারেন, তার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
এর মানে, আমাদের পলিসির বিরুদ্ধে যায়, এমন ক্ষতিকারক কনটেন্ট আমরা সরিয়ে দিই; আমাদের পলিসি লঙ্ঘন করে না, কিন্তু সমস্যাজনক এমন কনটেন্টের বিতরণ কমিয়ে দিই এবং লোকেরা যাতে কোনো কনটেন্টে ক্লিক করার, তা পড়ার বা শেয়ার করার আগে, সেই সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারেন, তার জন্য কনটেন্টে অতিরিক্ত প্রসঙ্গ যোগ করে লোকেদের সেই কনটেন্ট সম্পর্কে জানাই।
এই কৌশলটিতে সাহায্য করার জন্য, আমাদের কাছে এমন পলিসি আছে যা আমাদের সব প্রযুক্তিতে কোনটি অনুমোদিত এবং কোনটি নয়, তা বর্ণনা করে। আমাদের টিম, আমাদের পলিসি তৈরি করতে ও তা প্রয়োগ করতে একসাথে কাজ করে। এটি কীভাবে কাজ করে তা এখানে দেওয়া হলো:
1
আমাদের পলিসি তৈরি ও আপডেট করার জন্য আমরা প্রযুক্তি, জননিরাপত্তা এবং মানবাধিকার বিষয়ক বিশ্বজনীন বিশেষজ্ঞদের সাথে কাজ করি।
2
আমরা নিরাপত্তার জন্য ফিচার তৈরি করি, যাতে লোকজন কনটেন্টের অভিযোগ করতে এবং অ্যাকাউন্ট ব্লক করতে, লুকাতে বা আনফলো করতে পারেন।
3
আমরা প্রযুক্তি ও মানব রিভিউ ব্যবহার করে আমাদের পলিসি কার্যকর করি।
আমরা লোকজনকে নিরাপদ রাখি এবং আমাদের পলিসি, কার্যকরীকরণ ও ট্রান্সপারেন্সি রিপোর্ট শেয়ার করে লোকজনকে আমাদের প্রশ্ন করতে দিই।
আমাদের পলিসি
Meta প্রযুক্তিতে কী অনুমোদিত এবং কী অনুমোদিত নয়, আমাদের পলিসি তা নির্ধারণ করে। কোনো কনটেন্ট আমাদের পলিসির বিরুদ্ধে গেলে, আমরা সেটির বিরুদ্ধে পদক্ষেপ নিই।
আমাদের কার্যকরীকরণ
Facebook ও Instagram-এ প্রতিদিন লক্ষ লক্ষ কনটেন্ট চিহ্নিত করতে, রিভিউ করতে ও সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে, আমরা প্রযুক্তি ও রিভিউ টিমকে কাজে লাগাই।
আমাদের ট্রান্সপারেন্সি রিপোর্ট
আমরা আমাদের পলিসি প্রয়োগ করার ক্ষেত্রে কীভাবে কাজ করছি তা লোকজনকে দেখানোর জন্য আমরা নিয়মিত ট্রান্সপারেন্সি রিপোর্ট পাবলিশ করি।
র্যাঙ্কিং ব্যাখ্যা করার ক্ষেত্রে আমাদের পদক্ষেপ
Meta-র প্রোডাক্টে হওয়া অনেকগুলো অভিজ্ঞতার ক্ষেত্রে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) সিস্টেম কনটেন্টের র্যাঙ্কিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করে, এই অভিজ্ঞতাগুলোর মধ্যে রয়েছে Facebook ফিড দেখা, Instagram-এ রিল দেখা বা Facebook Marketplace ব্রাউজ করা ইত্যাদি।
সাম্প্রতিক আপডেট